মঙ্গলবারের তুলনায় একটু বাড়লেও ৬০ হাজারের কাছেই রয়েছে ভারতে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২২৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৬ লক্ষ ছাড়িয়ে গেল। তবে দৈনিক মৃত্যু মঙ্গলবাররে তুলনায় কমলেও তা আড়াই হাজারের বেশিই রয়েছে।
করোন
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে।
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
ভারতে সন্ধান মেলা করোনাভাইরাসের স্ট্রেনের নাম ডেল্টা স্ট্রেন। এবার রূপ পরিবর্ত করেছে করোনার ওই স্ট্রেন। তার নতুন রূপের নাম ‘ডেল্টা প্লাস’ বা AY.1। মনে করা হচ্ছে, গত এপ্রিল থেকে ভারতে ঝাঁপিয়ে পড়া করোনার দ্বিতীয় ঢেউয়ের পিছনে প্রধানত দায়ী ছিল ডেল্টা স্ট্রেনই।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৬৮১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ১২ হাজার ২০২ জন ছাড়াল।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে।
গত বছর অগস্টের ২৯ তারিখ ল্যানসেট পত্রিকায় বেরোয় গবেষণাপত্রটি। বৃক্কে কোভিড সংক্রমণ সংক্রান্ত লেখা, বেশ দাগ কেটে যাওয়ার মতোই।
পশ্চিমবঙ্গে আরও কমলো দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুসারে রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৫১৯ জন।
চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কি না করোনা পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। এর আগে গত রোববার (১৩ জুন) চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া সম্ভব না হলে বিকল্প ব্যবস্থার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
আরও কমল ভারতের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৮৮১।