পাবনায় নতুন করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
করোন
সাড়ে সাত লাখ টাকায় বিক্রি হয়েছে সংগীতশিল্পী তাহসানের প্রথম অ্যালবাম ‘কথোপকথন’-এর মাস্টার ডেট কপি। এর সঙ্গে ছিল ২০০৪ সালে প্রকাশিত এই ক্যাসেটের ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক পৃষ্ঠাটিও।
করোনাভাইরাসের এই সময়ের লড়াইকে সবার বাঁচা-মরার লড়াই হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশে করোনার সংক্রমণ প্রতিরোধে চীন থেকে ৪ সদস্যের বিশেষজ্ঞ দল ঢাকায় আসছেন। দলটি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করবে।
যুক্তরাষ্ট্রে কমছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৮৪ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে, যা গত কয়েক দিনের তুলনায় বেশ কম।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৫৫ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৪৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৬৪৬২ জন করোনা রোগী শনাক্ত হলো।
রাজধানীর বিভিন্ন পাড়া ও মহল্লায় নিত্যপণ্যের দোকানগুলো খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। এসব দোকান প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪ টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের স্বাস্থ্য ঘিরে সাম্প্রতিক জল্পনাকল্পনায় পানি ঢেলে দিলেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। তাদের মতে, কিম বেঁচে আছেন, সুস্থ আছেন। তবে সংশয় পুরোপুরি কাটছে না।
বিশ্বের কোনো দেশেই করোনাভাইরাস পরীক্ষায় উদ্ভাবিত র্যাপিট কিট অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ কারণেই গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট গ্রহণ করেনি সরকার।
সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ঘটলেও রাজধানী ও ঢাকা বিভাগেই এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানীর ১৩টি অঞ্চল চিহ্নিত হয়েছে শীর্ষ আক্রান্ত এলাকা হিসেবে।