চিরকুট লিখে মিফতাউল হাসান প্রতীক (১৮) নামের একছাত্র কলেজ হোস্টেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
কলেজছাত্র
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সোহানুর রহমান (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাদ জোহর তাকে সমাহিত করা হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জের চৌধুরীহাট ডিগ্রি কলেজের এক ছাত্র বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ফেনী যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
রাজধানীর মিরপুরে ডেকে নিয়ে কৌশলে অপহরণ করে কোটি টাকা মুক্তিপণ দাবির পর না পেয়ে বাঙলা কলেজছাত্র নূরুল আমিন তপুকে শ্বাসরোধ করে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকচাপায় রাকিব হোসেন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরিশালের গৌরনদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গৌরনদী উপজেলা পরিষদ চত্ত্বরের পুকুরে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
নড়াইলে সাপের কামড়ে এনি রায় (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল-ব্যাটারিচালিত রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছে।
রাজধানীর হাজারীবাগে বাবার সঙ্গে অভিমান করে অদিতি রাণী দে (১৮) নামে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার (৬ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে মারা যান তিনি। অদিতি ঢাকার এক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে রানা মিয়া (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।