যশোরের মনিরামপুরে চিরকুট লিখে সাবিহা নামে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। পরীক্ষার হলে নকলের অভিযোগ আনা হলে ক্ষমা না পাওয়ার বিষয়টি ‘আত্মহত্যা’র আগে চিরকুটে লিখে রাখে সাবিহা।
কলেজছাত্র
নাটোরে নুসরাত জাহান মারিয়া বৈশাখী (১৮) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে শহরের উত্তর বড়গাছা এলাকার হাফসা ছাত্রী নিবাস থেকে লাশটি উদ্ধার করা হয়। বৈশাখী জেলার সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের রফিকুল মৃধার মেয়ে।
গলাচিপায় কলেজছাত্র জিসান ডাক হত্যার প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বাপ্পি চৌকিদার (১৮) দক্ষিণ চরবিশ্বাস গ্রামের হারুন চৌকিদারের ছেলে এবং মাহিন সিয়ালি (১৮) একই গ্রামের মোশারেফ সিয়ালির ছেলে।
নোয়াখালীর সেনবাগে নুশরাত জাহান সুমনা (১৫) নামে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
ভোলার দৌলতখানে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ছাত্রের নাম আসিফ। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের মধ্যে গুরুতর দুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সাহেদ আলী (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পূর্ব রাজাবাজার এলাকায় ইয়াসিন হোসেন বিজয় (১৭) নামে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন মৃতের স্বজনরা। সে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিলো। বৃহস্পতিবার দুপুরে ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।
নেত্রকোনার হাওরাঞ্চল মদন-খালিয়াজুরী সড়কের গোবিন্দশ্রী এলাকায় পল্লীবিদ্যুতের খুঁটিবাহী হ্যান্ডট্রলি চাপায় লাকি তালুকদার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
বগুড়ার সোনাতলা উপজেলায় বালুবোঝাই ট্রাকের চাপায় শাহানা আকতার (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে।
মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় স্বর্ণা আক্তার (১৭) নামের দোহার পদ্মা কলেজের এক ছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।