মেটা - ফেসবুক এবং ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান- এবং গুগল জানিয়েছে কানাডায় তাদের প্লাটফর্মে তারা স্থানীয় সংবাদ ব্লক করবে।
- সৌদি প্রবাসী কর্মীদের সুখবর দিলেন কর্মসংস্থানমন্ত্রী
- * * * *
- ভারতে হোটেলে পাঁচজনকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ১
- * * * *
- সন্ধ্যা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ৩১ অক্টোবর
- * * * *
- নাসির উদ্দিন পিন্টু হত্যা মামলায় তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই
- * * * *
- প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক
- * * * *
কানাডা
কানাডার পার্লামেন্টে সিনেটে গণমাধ্যম সম্পর্কিত নতুন আইন পাসের প্রতিবাদে দেশটির গ্রাহকদের জন্য সংবাদ পরিষেবা বন্ধ করছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রাম।
কানাডায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) কানাডার ম্যানিটোবা প্রদেশে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে এদুর্ঘটনা ঘটে।
শনিবার কানাডার এক সরকারি আবহাওয়াবিদ বলেছেন, খুব সম্ভবত রোববার থেকে বৃষ্টি পূর্ব কানাডার ধোঁয়ায় ঢাকা বাতাস পরিষ্কার করতে সহায়তা করবে। তবে দাবানলে জ্বলতে থাকা কুইবেক প্রদেশ পর্যন্ত বৃষ্টি পৌঁছাতে আরো কয়েক দিন সময় লাগবে।
কানাডায় সৃষ্ট দাবানলের কারণে প্রচণ্ড ঘন ধোঁয়ায় ঢেকে গেছে উত্তর আমেরিকার উপকূল। তীব্র দাবানলে বাতাসের মান খারাপ হওয়ায় উত্তর আমেরিকার লাখ লাখ মানুষকে ঘরের বাইরে বের হলে এন৯৫ মাস্ক পরার পরামর্শ দেয়া হয়েছে।
কানাডায় তীব্র দাবানলের কারণে বাতাসের মান খারাপ হওয়ায় উত্তর আমেরিকার লাখ লাখ মানুষকে ঘরের বাইরে বের হলে এন৯৫ মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে নিউইয়র্কে বিনা পয়সায় মাস্ক বিতরণ করা শুরু হবে। কানাডা বলেছে যে, মানুষ যদি ঘরে থাকতে না পারে এবং বাইরে বের হয় তাহলে তাদের মাস্ক পরা উচিত।
কানাডা টরেন্টোভিত্তিক এক চীনা কূটনীতিককে বহিষ্কার করছে। চীনাবিরোধী কানাডার বিরোধী দলের এক আইনপ্রণেতাকে ভীতিপ্রদর্শনে জড়িত থাকার অভিযোগে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। অস্বাভাবিকভাবে উচ্চ তাপমাত্রার কারণে এই দাবানলের সৃষ্টি হয়েছে। মে মাসের শুরুতে মৌসুমের গড় তাপমাত্রার চেয়ে কখনো কখনো ১০ ডিগ্রি সেলসিয়াস (৫০ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাচ্ছে। সরকারি রিপোর্টে এ কথা বলা হয়েছে।
সীমান্তে বন্দুকের নিয়ন্ত্রণ ও আগ্নেয়াস্ত্রের গতিবিধি শনাক্ত করতে সম্মত হয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র।শুক্রবার (২৮ এপ্রিল) উভয় দেশের কর্মকর্তারা বলেছেন, বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের বাজার থেকে উত্তরের দেশটিতে হ্যান্ডগানের চোরাচালান বন্ধ করার প্রচেষ্টা হিসেবে প্রতিবেশী দু’দেশ পদক্ষেপ নিচ্ছে।
রাশিয়া তার নাগরিকদের কানাডা ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ নির্দেশনা জারি করে।