কাল

আসছে কালবৈশাখীর দাপট, সতর্কতা সংকেত

আসছে কালবৈশাখীর দাপট, সতর্কতা সংকেত

গত শনিবার থেকে মেঘ আর বৃষ্টির দাপটে সারাদেশ থেকে দাবদাহ অনেকটা বিদায় নিয়েছে। এখন শুরু হচ্ছে কালবৈশাখীর দাপট। এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্ত। ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব নদীবন্দরে তোলা হয়েছে সতর্কতা সংকেত।

বিশ্বে সামরিক ব্যয় এখন সর্বকালের সর্বোচ্চ

বিশ্বে সামরিক ব্যয় এখন সর্বকালের সর্বোচ্চ

বিশ্বে সামরিক ব্যয় সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষাপটে ২০২২ সালে বিশ্ব সামরিক খাতে ব্যয় করেছে ২.২৪ ট্রিলিয়ন ডলার। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) সোমবার তার বার্ষিক সামরিক ব্যয় প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। এ নিয়ে টানা আট বছর ধরে বিশ্বে সামরিক ব্যয় বাড়ল।

টানা পাঁচদিনের ছুটি শেষে কাল খুলছে অফিস

টানা পাঁচদিনের ছুটি শেষে কাল খুলছে অফিস

ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সেই ছুটি শেষ হচ্ছে আজ রবিবার (২৩ এপ্রিল)। ফলে টানা পাঁচদিনের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে  সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

আগামীকাল ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

আগামীকাল ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ আগামীকাল শনিবার বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

বিশ্বের দূষিত শহরের তালিকায় শুক্রবার সকালে ঢাকা পঞ্চম

বিশ্বের দূষিত শহরের তালিকায় শুক্রবার সকালে ঢাকা পঞ্চম

ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৪ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান পঞ্চম।

মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে আহত ২

মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে আহত ২

মৌলভীবাজারে বৃষ্টির সঙ্গে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। ঝড়ে গাছ পড়ে দুজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাদের একজন রনি আহমেদকে (২৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈদে মুক্তির মিছিলে আদর-বুবলীর ‘লোকাল’

ঈদে মুক্তির মিছিলে আদর-বুবলীর ‘লোকাল’

ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। এরপরই উৎসবে মেতে উঠবে পুরো দেশ। উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিতে মুক্তির মিছিলে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এবার সে তালিকায় যুক্ত হলো চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম বুবলী জুটির দ্বিতীয় সিনেমা ‘লোকাল’।

ঐতিহাসিক মুজিবনগর দিবস আগামীকাল

ঐতিহাসিক মুজিবনগর দিবস আগামীকাল

ঐতিহাসিক মুজিবনগর দিবস আগামীকাল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চির ভাস্বর অবিস্মরণীয় দিন। 
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আ¤্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।