কিশোর গ্যাং এর দৌরাত্ম রোধে রাজধানীর বিভিন্ন এলাকায় র্যাব বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসময় নানা ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
কিশোর গ্যাং
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ‘কিশোর গ্যাং’ এর ২০ সদস্যকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করে পুলিশে হস্তান্তর করেছে র্যাব।
রাজধানীর মিরপুরে বিপুল হাসিব নামের এক দোকান কর্মচারীকে হত্যার অভিযোগে হত্যার মূলহোতা হৃদয়সহকিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। হৃদয়কে ঝালকাঠি থেকে এবং আর দুজনকে মিরপুর থেকে গ্রেফতার করা হয়।
সাভার প্রতিনিধি:সাভারে হঠাৎ করেই বেড়েছে কিশোর গ্যাংয়ের বেপরোয়া কর্মকাণ্ড। শুরুর দিকে রাস্তার পাশে একসঙ্গে আড্ডা দেওয়া, বিভিন্ন দিবস উপলক্ষে পার্টি করা ও মেয়েদের ইভটিজিং করার মতো অপরাধে যুক্ত থাকলেও এখন তাদের অপরাধের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে।