কুমিল্লার

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, দলীয় অফিসসহ বাড়িঘর ভাঙচুর

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, দলীয় অফিসসহ বাড়িঘর ভাঙচুর

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বিএনপির ইউনিয়ন অফিস ও একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কুমিল্লার বুড়িচংয়ে ৫২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

কুমিল্লার বুড়িচংয়ে ৫২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

কুমিল্লার বুড়িচংয়ে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২। শনিবার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে হরিনধরা এলাকায় মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়।

কুমিল্লার বুড়িচংয়ে গুগল ম্যাপ দেখে প্রেমিকের বাড়িতে হাজির প্রেমিকা

কুমিল্লার বুড়িচংয়ে গুগল ম্যাপ দেখে প্রেমিকের বাড়িতে হাজির প্রেমিকা

কুমিল্লার বুড়িচংয়ে এক কিশোরী প্রেমিকা গুগল ম্যাপ অনুসরণ করে সরাসরি প্রেমিকের বাড়িতে হাজির হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিকা আসার খবর পেয়ে প্রেমিক তুষার ঘরে না থাকায় আরো রহস্য তৈরি হয়।

কুমিল্লার দাউদকান্দিতে বৃদ্ধের লাশ উদ্ধার

কুমিল্লার দাউদকান্দিতে বৃদ্ধের লাশ উদ্ধার

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের ওপর থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে স্থানীয়রা গৌরীপুর এলাকায় মহাসড়কের ডিভাইডারে বৃদ্ধকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বড় বোনের হাতে ছোট বোন খুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বড় বোনের হাতে ছোট বোন খুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা। রাগের বশে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছোট বোন সামিয়া জাফরিন আরসিকে (৮) গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে তারই আপন বড় বোন। এ ঘটনায় বড় বোন সাদিয়া আফরিন আলভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লার দাউদকান্দিতে মামুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে মামুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে আলোচিত সম্রাট মামুন হত্যা মামলার প্রধান আসামি মো. আবু সাত্তারকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিচারিক আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেন।

হস্তান্তরের আগেই বিদ্যালয়ের নতুন ভবনের দেয়ালে ফাটল

হস্তান্তরের আগেই বিদ্যালয়ের নতুন ভবনের দেয়ালে ফাটল

কুমিল্লার চান্দিনা উপজেলার আলিকামোড়া মাইজখার ফাঐ (এএমএফ) উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একতলা ভবনটি হস্তান্তরের আগেই বিভিন্ন ত্রুটি দেখা দিয়েছে। ভবনটির কোথাও দেয়ালে ফাটল, কোথাও আস্তরণ উঠে গেছে, ছাদে পানি জমে দেখা দিয়েছে ড্যামেজ, কাঠের দরজায় বাসা বেঁধেছে ঘুণপোকা। এ ছাড়া নিম্নমানের পাইপ ফিটিংস ও ইলেকট্রিক মালামাল লাগানোর ফলে বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন এই ভবনের নির্মাণ কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক।

কুমিল্লার বাসায় মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের লাশ

কুমিল্লার বাসায় মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের লাশ

কুমিল্লা নগরীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে নগরীর কালিয়াজুরি খেলার মাঠের পাশের একটি নেলী কটেজ ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল মামুনকে কুপিয়ে হত্যা

কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল মামুনকে কুপিয়ে হত্যা

কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা মামুনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে দাউদকান্দির গৌরীপুর বাস স্টেশন এলাকায় তাকে হত্যা করা হয়। খবর পেয়ে দাউদকান্দি থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতির রূপালী সুপার সার্ভিস নামে এক বাসের ধাক্কায় আবুল হাসেম ভূঁইয়া (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার মহাসড়কের হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।