কুমিল্লায় হিন্দু নারীকে ধর্ষণের ঘটনা এবার মোড় নিল ভিন্ন খাতে। স্থানীয়রা বলছেন, এটি ধর্ষণ নয় পরকীয়া। তবে ভুক্তভোগী ওই নারী বলেছেন, এসবের কোনটিই নয়, অভিযুক্ত ফজর আলীর সঙ্গে তার শুধু অর্থিক লেনদেনের সম্পর্ক।
কুমিল্লার
কুমিল্লার দেবিদ্বারে বৈদ্যুস্পৃষ্টে হাফেজ রিমন মিয়া নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
কুমিল্লা সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার ও দক্ষিণ রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে মো. রাসেল ও মোহাম্মদ শরীফ নামের দুই দুষ্কৃতকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, এয়ারসফট পিস্তল, ওয়াকিটকি সেট এবং মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন কুমিল্লার আদালত
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রথমবারের মতো মহিলা সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ নারী সম্মেলন অনুষ্ঠিত হয়।
কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। সোমবার রাতে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি নাগরিক মো. আহাদ শেখকে (৪০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আহাদ শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রামদিয়া গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান গোলাম সারোয়ার ও আবুল হাই বাবলু, সাবেক কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যানসহ ২৯৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গোলাম সারোয়ার সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই।
নদীর বাঁধ ভেঙে প্লাবিত ও ভারত থেকে আসা উজানের পানিতে কুমিল্লার জেলায় ১০ লাখ ৫০ হাজার মানুষ পানিবন্দি আছেন।এর মধ্যে, বুড়িচং উপজেলায় ১ লাখ ৮০ হাজার মানুষ, মনোহরগঞ্জ উপজেলায় ১ লাখ ৮০ হাজার, নাঙ্গলকোট উপজেলায় ১ লাখ ৭৫ হাজার, চৌদ্দগ্রাম উপজেলায় ১ লাখ ৯০ হাজার, লাকসামে ১ লাখ ৫০ হাজার, ব্রাহ্মণপাড়ায় ১ লাখ ৫০ হাজার এবং বরুড়ার ১০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় আছেন।
কুমিল্লার লাকসামের ডাকাতিয়া নদী থেকে বন্যার পানি প্রবেশ করেছে চাঁদপুরের শাহরাস্তি, হাজীগঞ্জ ও সদর উপজেলারয়। এতে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে পানির নিচে। পাশাপাশি থেমে থেমে বৃষ্টি হচ্ছে পুরো জেলায়। এতে সময় যত যাচ্ছে এসব এলাকার বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।
কুমিল্লায় ভয়াবহ বন্যায় ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে রয়েছেন প্রায় ৬৭ হাজার মানুষ। সেখানে খাদ্য সহায়তা এলেও শিশুদের জন্য রয়েছে খাদ্য সংকট। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশুরা।রোববার (২৫ আগস্ট) কুমিল্লার বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র ঘুরে এসব চিত্র দেখা গেছে।