মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ি টিলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৮টি পুঞ্জির প্রতিনিধিদের নিয়ে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর মিশন স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়।