দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে পড়বে ঘন কুয়াশা। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
কুয়াশা
ঘন কুয়াশার কারণে ভারতের দিল্লিতে বিমান চলাচল ব্যাহত হয়েছে। এনডিটিভির খবর বলছে, একশ’র মতো ফ্লাইট ঘন কুয়াশার কারণে ঠিক সময়ে ছেড়ে যেতে পারেনি।
ঘন কুয়াশার কারণে নামতে না পেরে ঢাকায় ফিরেছে বেসরকারি বিমানের দুটি ফ্লাইট।
দুবাই ও মাসকট থেকে ছেড়ে আসা দুই বিমান ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। বাংলাদেশের আকাশে দীর্ঘক্ষণ উড্ডয়নের পর বিমান দুটিকে জরুরিভাবে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়।
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে।রোববার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সকাল থেকে ফ্লাইট ওঠানামা বিঘ্নিত হয়েছে। এ সময় চারটি ফ্লাইট বন্দরে অবতরণ করতে পারেনি।জানা গেছে, দীর্ঘক্ষণ ঢাকার আকাশে চক্কর মেরে একটি ফ্লাইট চট্টগ্রাম ও তিনটি ভারতের কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
দিনাজপুরে জেঁকে বসতে শুরু করেছে শীত। সেই সাথে উত্তরের হিমেল হাওয়ায় নিচে নামছে তাপমাত্রা। ঘন কুয়াশার চাদরে ঢাকছে পথ-ঘাট।
জৈষ্ঠ্যমাসেও কুয়াশা! আর এই কারণে আজ দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিলো শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌপথে।
চুয়াডাঙ্গায় আবারও কমেছে তাপমাত্রা। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। কুয়াশা না থাকলেও হিমেল হাওয়ায় বেড়েছে দুর্ভোগ।
চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। মাঘের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়ছে এ জেলার জনজীবন। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে দুর্ভোগ। সন্ধ্যা গড়ালেই নেমে যাচ্ছে তাপমাত্রা