কক্সবাজার মুখ্য বিচারিক হাকিম আদালতে জামিন না হওয়া নয় আসামিকে একই দিনে আইন ভঙ্গ করে জামিন দেয়ায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলকে হাইকোর্টে তলব করা হয়।
কোর্ট
আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে দায়ের করা মামলায় ৯ আসামিকে জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাঈল।
আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের (হাইকোর্ট পারমিশন) জন্য সনদপ্রাপ্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১,১১৪ আইনজীবী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিভিন্ন জেলায় করা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহীর জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আর রিমান্ড না নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে ওই অভিযোগে বিভিন্ন জেলায় করা মামলা শুধু রাজশাহীর আদালতে বিচার করার নির্দেশ দেয়া হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তির জেরে মানহানির মামলায় গুজরাট হাইকোর্ট থেকে পরিত্রাণ না পেয়ে এবার সুপ্রিম কোর্টে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
অন্তর্বর্তীকালীন জামিন (ফৌজদারি কার্যবিধ আইনের ধারা ৪৯৮) সংক্রান্ত ফৌজদারি বিবিধ মোকদ্দমা সমূহ শুনানি ও নিষ্পত্তি করতে হাইকোর্টে ৫টি দ্বৈত বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সাথে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দলের বৈঠক শেষে তাদের চলে যাওয়ার পথে শতাধিক বিএনপিপন্থী আইনজীবী তাদের ঘিরে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফরম, টেলিভিশন বিশেষ করে খেলার চ্যানেলে ডিজিটাল, অনলাইন বাজি বা জুয়ার বিজ্ঞাপন সম্প্রচার-প্রচার বন্ধে তদারক ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ঈদুল আজহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও কোর্টে অবকাশ শেষে আগামীকাল রোববার থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে।
ঈদুল আযহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও কোর্টে অবকাশ শেষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে ৯ জুলাই।