চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় খালের পানির স্রোতে ভেসে যাওয়া নানি-নাতির মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।মঙ্গলবার (১১ জুন) উপজেলার পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, সোমবার দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিয়ালবুক গ্রামের খালে পানির স্রোতে তারা ভেসে যায়।
খাল
চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকায় চাক্তাই খালে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ জুলাই ধার্য করেছেন আদালত।মঙ্গলবার (১১ জুন) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।
ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া তৃতীয় ধাপের পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয় এবং তা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ভোটাদের উপস্থিতি একেবারে নগন্য। শহরের প্রায় প্রতিটি ভোটকেন্দ্র ফাঁকা রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অলস সময় কাটাচ্ছেন।
প্রত্যাশার পারদ চলে এসেছিল একদমই নিচে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, এরপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ছিল না আশার আলো। সবমিলিয়ে খুব বাজে অবস্থায় থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যদিও শেষ অবধি জয় দিয়েই বিশ্বকাপ শুরু করেছে টাইগাররা। শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে রেখে ২ উইকেটের জয় তুলে নিয়েছে তারা। বল হাতে এই ম্যাচে নজর কেড়েছেন রিশাদ হোসেন।
কক্সবাজারের রামুতে খালের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজার এলাকায় আজ বুধবার ভোরে অটোগাড়ির ধাক্কায় আহত হয়ে মো. সোহাগ (৩০) নামে এক ব্যক্তি মারা গেছেন।
রাজধানীর মহাখালীতে রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল আলিম (৫৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।বুধবার (৫ জুন) সকালে রেলক্রসিং পার হতে গিয়ে অসাবধানতাবশত এ দুর্ঘটনার মুখে পতিত হন ওই ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স হলেন শেখ সাবাহ আল-খালেদ আল-সাবাহ। স্থানীয় সময় শনিবার (১ জুন) দেশটির আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, দর্শন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পরিচালিত 'বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি' এখন নোয়াখালীতে।