ইউক্রেনের খেরসন শহর থেকে রাশিয়া তাদের সৈন্য প্রত্যাহার করার পর সেখানকার মানুষ ইউক্রেনীয় সৈন্যদের উল্লাস করে স্বাগত জানিয়েছে।ভিডিওতে দেখা যায়, শহরের মানুষ ইউক্রেনের পতাকা হাতে রাস্তায় নেমে এসেছে এবং ইউক্রেনীয় সেনাদল শহরে ঢোকার পর শ্লোগান দিয়ে তাদের স্বাগত জানাচ্ছে।
- নাশকতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার হচ্ছে কি না দেখা দরকার: ইশরাক
- * * * *
- মেঘনায় ৩ স্কুলছাত্রের মৃত্যু, বাল্কহেড ঘিরে নানা প্রশ্ন; আটক ৪
- * * * *
- জুলাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র রক্ষা করতে হবে : ডিএসসিসি প্রশাসক
- * * * *
- চট্টগ্রামে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন
- * * * *
- যমুনায় পানি বাড়তেই শহড়াবাড়ি স্পারে ভাঙন, নদী এগোচ্ছে বসতির দিকে
- * * * *
খেরসন
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর থেকে রুশ সৈন্যদের প্রত্যাহার সম্পন্ন হয়েছে।
ইউক্রেনের খেরসন দখল করা রুশ কর্তৃপক্ষ বেসামরিক নাগরিকদেরকে অবিলম্বে নগরী ত্যাগ করার আহ্বান জানিয়েছে। নগরীটি পুনঃদখল করতে ইউক্রেনের বাহিনী চেষ্টা চালানোর প্রেক্ষাপটে এই আহ্বান জানানো হলো।
ইউক্রেনের শহর খেরসন নিয়ন্ত্রণকারী রুশ-সমর্থিত প্রশাসন এখন ঐ শহর থেকে সরে যেতে শুরু করেছে। তারা সাথে নিয়ে যাচ্ছে সেখানকার রুশ-পন্থী বেসামরিক মানুষদের।
ইউক্রেনে রুশ সেনাবাহিনীর কমান্ডার স্বীকার করেছেন, খেরসনে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে এবং স্থানীয় বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়া সম্প্রতি নিজ ভূখণ্ডের সাথে সংযুক্তির ঘোষণা দিয়েছিল, তার মধ্যে দক্ষিণাঞ্চলীয় খেরসন অন্যতম। তবে রাশিয়ার ফেডারেশনে সংযুক্তির পরেও সেখানে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনের কৃষ্ণসাগর অঞ্চলের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে রুশ সেনারা।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত মানচিত্র থেকে মঙ্গলবার এ তথ্য জানা গেছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ঝাপোরিঝিয়া ও খেরসন এলাকার 'স্বাধীনতা' ডিক্রিতে সই করেছেন। আজ শুক্রবার এলাকা দুটিকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সাথে সংযুক্ত করার প্রস্তুতি গ্রহণের প্রেক্ষাপটে এই ডিক্রিতে সই করা হলো।