কুষ্টিয়ায় অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।
খেলা
চট্টগ্রামে প্রায় আড়াইশ কোটি টাকার ঋণখেলাপির মামলায় পাঁচ ব্যবসায়ীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ওয়ান ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ২৩৪ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি ওই পাঁচ ব্যবসায়ী।
ফুটবলে পাঁচ বিশ্বকাপ খেলেছে এমন কারো নাম আসলেই প্রথমে আসে মেক্সিকোর সাবেক গোলরক্ষক আন্তনিও কারবাহাল। তিনি প্রথম বিশ্ব মঞ্চে এই কীর্তি গড়ার রেকর্ড করেন। তবে এই মেক্সিকান পেরিয়ে গেলেন জীবনের সীমানা।
আগের ম্যাচে এইডেন মারক্রামকে ফিফটি করে থামতে হয়েছিল দল জিতে যাওয়ায়। এবার তিনি খেললেন দেড়শ ছাড়ানো দুর্দান্ত এক ইনিংস। সঙ্গে ডেভিড মিলারের ঝড়ো ব্যাটিং দক্ষিণ আফ্রিকাকে এনে দিল বড় পুঁজি। পরে বল হাতে আলো ছড়ালেন সিসান্ডা মাগালা। নেদারল্যান্ডসকে আবার অনায়াসে হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার আশা ভালোভাবে বাঁচিয়ে রাখল প্রোটিয়ারা।
ঋণ যেন খেলাপি বা অনাদায়ী না হয়ে যায়, সেজন্য সতর্ক নজরদারি বজায় রাখতে বাংলাদেশের সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে গেছে শ্রীলংকা। এই হারে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ভঙ্গ হলো লংকানদের। ২৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে থেকে বিশ্বকাপ সুপার লিগ শেষ করলো শ্রীলংকা।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছিল। তবে ভাগ্যের সহায়তায় শেষ পর্যন্ত সে ম্যাচ ডার্ক লুইস পদ্ধতিতে ২২ রানে জিতেছিল টাইগাররা
৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। সাকিব আল হাসান ও লিটন দাস, দুই বাংলাদেশি ক্রিকেটারের এবার খেলার কথা আইপিএলের একই দলে। নিলাম থেকে তাদের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে তারা আইপিএলে কবে যোগ দেবেন, এই নিশ্চয়তা অবশ্য মেলেনি এখনও।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬ষ্ঠ আন্তঃবিভাগ ফুটবল খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাথে লোকপ্রশাসন বিভাগের খেলা চলাকালীন এই ঘটনার সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদশিরা।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শরীর গঠনের সঙ্গে সঙ্গে মন ও মননের বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সমাজ উন্নয়ন, জাতিগঠন ও বিশ্ব সভ্যতার বিকাশেও ক্রীড়াচর্চা একটি অপরিহার্য উপাদান।