খোলা

কালবৈশাখীর ছোবলে বিপর্যস্ত শরণখোলার ৩ গ্রাম

কালবৈশাখীর ছোবলে বিপর্যস্ত শরণখোলার ৩ গ্রাম

বাগেরহাটের শরণখোলায় মাত্র পাঁচ মিনিটের কালবৈশাখীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ তিন গ্রামের বেশকিছু ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের রায়েন্দা, তালাবাড়ী ও দক্ষিণ তাফালবাড়ী গ্রামে আকস্মিক আঘাত হানে এই কালবৈশাখী।

কীর্তনখোলায় তেলবাহী ট্যাংকারের ইঞ্জিন বিস্ফোরণে নিহত ২

কীর্তনখোলায় তেলবাহী ট্যাংকারের ইঞ্জিন বিস্ফোরণে নিহত ২

বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করে রাখা এমটি এবাদী-১ জাহাজের ইঞ্জিন রুম থেকে পেট্রোলের ট্যাংকার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

স্থগিত থাকছে ঢাবির ছাত্রীদের মুখ-কান খোলা রাখার নির্দেশ

স্থগিত থাকছে ঢাবির ছাত্রীদের মুখ-কান খোলা রাখার নির্দেশ

সব ধরনের পরীক্ষা ও পরীক্ষা-সংক্রান্ত কাজে ছাত্রীদের মুখ ও কান বাধ্যতামূলক খোলা রাখার নির্দেশনা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের নোটিশের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর কোনো স্থগিতাদেশ দেননি আপিল বিভাগের চেম্বার আদালত।

আজ যেসব এলাকায় ব্যাংক খোলা

আজ যেসব এলাকায় ব্যাংক খোলা

বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ বৃহস্পতিবার (৪ মে) সরকারি ছুটি। এদিন বন্ধ থাকবে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। তবে হজ ব্যবস্থাপনার সুবিধার্থে ছুটির এ দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ঈদের ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা

ঈদের ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা

পবিত্র শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচদিনের ছুটি শুরু হয়েছে। এ ছুটিতে বন্ধ থাকবে সব বাণিজ্যিক ব্যাংক। তবে তৈরি পোশাকশিল্প এলাকায় শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রফতানি বিল বিক্রির সুবিধার্থে বুধবার (১৯ এপ্রিল) থেকে তিনদিন সীমিত পরিসরে শিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে।

আজ যথাসময়ে খোলা থাকবে ব্যাংক

আজ যথাসময়ে খোলা থাকবে ব্যাংক

সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২৫ মার্চ) ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। হজ ব্যবস্থাপনার সুবিধার্থে এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক।

হজযাত্রীদের স্বার্থে শনিবার ব্যাংক খোলা

হজযাত্রীদের স্বার্থে শনিবার ব্যাংক খোলা

হজ ব্যবস্থাপনার সুবিধার্থে শনিবার (২৫ মার্চ) সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিন হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা-উপশাখা খোলা থাকবে।

ফতুল্লায় ইটখোলায় আগুন, ঘুমন্ত অবস্থায় নারী শ্রমিকের মৃত্যু

ফতুল্লায় ইটখোলায় আগুন, ঘুমন্ত অবস্থায় নারী শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে একটি ইটখোলায় আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় রোকেয়া নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আগুনে ইটখোলায় বসবাস করা শ্রমিকদের প্রায় শতাধিক খুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, রাত ১২টার পর ফার্মেসি বন্ধ রাখার কোনো নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।

শুক্র-শনিবার খোলা থাকবে ব্যাংক

শুক্র-শনিবার খোলা থাকবে ব্যাংক

ঈদুল আজহা উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় শুক্র ও শনিবার (৮ ও ৯ জুলাই) ব্যাংক খোলা থাকবে।