নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। পুলিশ বলছে, একাধিক মামলা থাকায় মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে।
- প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে ভারত
- * * * *
- হরমুজের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত, যা জানালেন ট্রাম্প
- * * * *
- সিটি ব্যাংকে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ
- * * * *
- চুল লম্বা করতে নারকেল তেলের সঙ্গে যেসব উপাদান মেশাবেন
- * * * *
- প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার
- * * * *
গণপিটুনি
ঠাকুরগাঁওয়ে গনপিটুনিতে রুবেল নামে এক মোটরসাইকেল চোরের মৃত্যু হয়েছে।বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলার হরিপুর উপজেলার যাদুরানী বাজারে এ ঘটনা ঘটে।
২০২৪ সালে গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন ১২৮ জন। এরমধ্যে ঢাকা বিভাগেই নিহত হয়েছেন ৫৭ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন নিহত হয়েছেন।
জামালপুরের ইসলামপুর উপজেলার চরাঞ্চলে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে সেতাব আলী (৪৫) নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চোর সন্দেহ গণপিটুনিতে মো. রুবেল (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ছাব্বির হোসেন (১৮) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।বুধবার (১৭ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছাব্বির টঙ্গীর দত্তপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। তিনি অটোরিকশা চালাতেন।
ঢাকার সাভারে সংঘবদ্ধ হয়ে ইটভাটায় ডাকাতির সময় গণপিটুনি দিয়ে ৩ জনকে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। এ সময় বাকিরা পালিয়ে যান।
চুরির অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জে গণপিটুনিতে মো. জীবন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহের মহেশপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন।বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাজশাহীতে হামলা ও মারধরের শিকার হয়েছেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রলীগ নেতা ডা. মোস্তফা জামান লাবিব।