চব্বিশের স্বৈরাচারবিরোধী জুলাই গণ-অভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত পরিচয়ের ছয়জনের মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে তাদের দাফন করা হবে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।
- কালিয়াকৈরে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দিতে সালিশ, মায়ের মামলা
- * * * *
- রাজনগরে আর্জেন্টিনার সমর্থকদের উৎসব
- * * * *
- শান্তিরক্ষা মিশনে নিহত সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন
- * * * *
- ছাত্র বলাৎকারের অভিযোগে সন্দ্বীপে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
- * * * *
- যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
- * * * *
গণ-অভ্যুত্থান
পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত রুয়া দো বেনফরমুসু এলাকায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে জুলাই ৩৬-এর ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবসে নতুন সিনেমার ঘোষণা দিলেন চিত্রনায়ক নিরব। ছবিটির নাম ‘দেশ’- যেটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ।
জুলাই গণ-অভ্যুত্থানের আটজন শহীদের গেজেট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
গণ-অভ্যুত্থানের পর ছাত্রদলের ইতিবাচক রাজনীতি প্রচলন শুরু হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
২০২৪ সালের ১৬ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় রংপুরে আবু সাঈদসহ সারাদেশে অন্তত ছয়জন নিহত হন। এসব হত্যাকাণ্ড দেশজুড়ে ছাত্র-জনতার মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয় এবং চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে গণ-অভ্যুত্থানের দিকে ধাবিত করে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় যুবদের জনসম্পদে রূপান্তর এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ।
১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়টিকে আমরা একটি জাতীয় সনদে প্রতিফলিত করতে চাই। ভবিষ্যতে প্রত্যেকটা রাজনৈতিক দল এই সনদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা রাখবে।
আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাই সনদ বাস্তবায়ন ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করেছেন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। আজ রবিবার সকাল থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।