গত বুধবার (১৫ এপ্রিল) উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৪ বছর বয়সী হুজাইফা হামের উপসর্গে আক্রান্ত হয়। পরিবারের লোকজন তাকে ঝাড়-ফুঁক ও পানি পড়ার মাধ্যমে চিকিৎসা দেয় স্থানীয় ভাবে। অবস্থার অবনতি ঘটলে তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। রাজধানী ঢাকার ডিএনসিরি হাসপাতালে আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়। সে ধরমন্ডল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাওলানা আশিকুর রহমানের ছেলে। হুজাইফা স্থানীয় দারুল নেজাত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হামের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যাবার সময় পথিমধ্যে সজীব মিয়া (৭ মাস) বয়সী শিশু মারা যায়। সজীব নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নপর চিতনা গ্রামের মোশাররফ মিয়ার ছেলে। সজীবের চাচা শেখ শাহ আলম বলেন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামের প্রকোপ বেড়েই চলেছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বাড়িয়েছে।