গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মো. আলী আজগর শেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গোপালগঞ্জ
বাংলাদেশ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জে ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা চুরির ঘটনায় টিটন খান (৩৬) ও ইউনুস শেখ (৪৭) নামের চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপালগঞ্জে রমজান মাসে নিত্যপণ্যের বাজার পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় দুর্বৃত্তদের বিষ প্রয়োগে অন্তত ৫০ বিঘা জমির পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৩০ জন কৃষক ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসন থেকে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ জামানত হারিয়েছেন ১৯ প্রার্থী।
গোপালগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে ৩০ জন প্রার্থীর মধ্যে ১৩ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। ৩টি আসনে বিএনপির মো. সেলিমুজ্জামান মোল্যা, কে এম বাবর ও এস এম জিলানী বিজয়ী হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটের পর থেকে গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গোপালগঞ্জ পৌর এলাকার নিলারমাঠ শহীদ মাহাবুব প্রা. বিদ্যালয়, শহরের বিনাপনি স্কুল, দূর্গাপুর হাইস্কুল কেন্দ্র ও রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।