গোপালগঞ্জে বাসের নিচে চাপা পড়ে সন্তোষ বিশ্বাস (৬০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।তিনি গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।
গোপালগঞ্জ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিশু জোনায়েদ মোল্লা (১০) কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে উঠে যায়। বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার আগমুহূর্তে জানা যায়, সে ওই ফ্লাইটের যাত্রী নয়। সেই জোনায়েদের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে।
গোপালগঞ্জের মুকসুদপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রেজাউলকে (২৮) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বাস শ্রমিক ইউনিয়নের বর্তমান ও সাবেক সভাপতির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় গত ২০২২-২০২৩ অর্থবছরে ১ লাখ ৬২ হাজার ১৮৬ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত রয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধান ও গমের চাষাবাদ হয়েছে।
গোপালগঞ্জে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
গোপালগঞ্জে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে নিশ্চিত করেছে গোপালগঞ্জ আবহাওয়া অফিস। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়াও বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।
গোপালগঞ্জে বাস ও নসিমনের সংঘর্ষে তিন কাঁচামাল ব্যবসায়ী এবং অপর এক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক ক্ষুদ্র স্বর্ণ ব্যবসায়ী নিহত ও তার ছেলে মারাত্মক আহত হয়েছেন।