সিলেটে জালালাবাদ গ্যাসের আবাসিক গ্রাহক প্রায় ৩ লাখ। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ গ্রাহকের সংযোগই অবৈধ। সংশ্লিষ্টদের দাবি-এ অবৈধ সংযোগ রাষ্ট্রীয় সম্পদ চুরির শামিল। বছরের পর বছর হাজার হাজার কোটি টাকার গ্যাস চুরি হচ্ছে। অথচ গ্যাস সংকটে বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হচ্ছে। জালালাবাদ গ্যাসের একাধিক দায়িত্বশীল সূত্র ছাড়াও সরেজমিন এ চিত্র পাওয়া গেছে।
গ্রাহক
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) প্রিপেইড মিটারের সার্ভার ডাউন হওয়ায় ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। বিল পরিশোধ ও অন্যান্য কাজে দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের।
সাত মাসের ব্যবধানে দেশে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক সংখ্যা বেড়েছে ১ কোটি ৫৪ লাখ ৮৫ হাজার ৪৯৫টি। জানুয়ারি শেষে নিবন্ধিত হিসাব বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ৪১ লাখ ২৫ হাজার ১৩৭টি। গত বছরের জুন শেষে যার সংখ্যা ছিলো ১৭ কোটি ৮৬ লাখ ৩৯ হাজার ৬৪২টি।
পেমেন্ট গেটওয়ের কাছে আটকে থাকা টাকা ফেরত পেয়েছেন ইভ্যালির ১৪ গ্রাহক। এসএসএল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করা ১৪টি লেনদেনের পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে ১৪ জন গ্রাহককে এক লাখ ৪৫ হাজার ৬৬৭ টাকা ফেরত দেয়া হয়েছে।
অনেক সময় ঋণ নিয়ে শর্ত অনুযায়ী সব কিস্তি পরিশোধ করার পর ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকেরা জানতে পারছেন তার ঋণটি সম্পূর্ণ পরিশোধ বা সমন্বয় হয়নি। গ্রাহককে না জানিয়ে অতিরিক্ত সুদ ও বাড়তি সেবা খরচ নেয়ার ফলে এমন ঘটনা ঘটছে
‘ব্যাংকে টাকা নেই’, এই প্রসঙ্গ আলোচনায় আসার পর গ্রাহকরা আতঙ্কে প্রায় ৫০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন। এ কথা জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে বিদ্যুৎ বিতরণ লাইনে ব্যাঘাত ঘটায় সারাদেশের প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। সিলেট বিভাগের ২১৫টি পয়েন্টে ৪ লাখ ৬২ হাজার ৫২১ কার্ডধারী এ পণ্য পাবেন।
পাবনা প্রতিনিধি: পাবনায় জনগণের কাছ থেকে সুকৌশলে বিপুল পরিমান অর্থ হাতিয়ে পালালো আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেড নামে একটি প্রতারক চক্র। চক্রটি গ্রাহকের প্রায় কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নিয়ে পালিয়েছে বলে অভিযোগ করেছে গ্রহকরা।
ফেসবুক বিভ্রাটের কারণে মেসেজিং সেবা টেলিগ্রাম এক দিনে সর্বোচ্চ নতুন গ্রাহকের রেকর্ড গড়েছে। সোমবার প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মতো ফেইসবুকের মেসেজিং সেবা। ওই সময়ে টেলিগ্রাম সাত কোটি নতুন ব্যবহারকারী পেয়েছে বলে ঘোষণা দিয়েছেন সেবাটির প্রধান নির্বাহী পাভেল দুরভ।