জামালপুরে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাতে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
চাঁদাবাজির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের এক লাখ টাকা চাঁদা দাবির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রাজধানীর ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডে বিভিন্ন বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে টাকাসহ মো. মহসিন মোল্লা (৪৯) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ।
চাঁদাবাজির অভিযোগে চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাগ্রহণের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ভূমি দখলসহ বেশ কিছু অভিযোগ উঠেছে।যারা এসব কাজ করছেন, তাদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন আন্দোলনের সমন্বয়করা।
রাজশাহীর বাঘা উপজেলায় সড়কে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে বাঘা পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবহনে চাঁদাবাজির সময় ৪ চাঁদাবাজকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।