পাবনা প্রতিনিধি:পাবনায় ট্রাক চাপায় দু’বন্ধু নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাবনা-পাকশী আঞ্চলিক সড়কের পাবনা সদর উপজেলার নাজিরপুর নামক এ দুর্ঘটনাটি ঘটে।
চাপ
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা ভোলা, নোয়াখালী ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে উত্তাল হয়ে পড়েছে বঙ্গোপসাগর। এর মধ্যে জেলেরা মাছ ধরতে গিয়ে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে অন্তত ৬টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।
দেশের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
ভারতে উজানের ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ফের বাড়তে শুরু করেছে তিস্তার পানি। কয়েক সপ্তাহ পানি কম থাকলেও সোমবার দুপুর থেকে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি।পানির চাপ মোকাবিলায় ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
দিনাজপুর সদর উপজেলায় ট্রাকচাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি মানুষ কয়েক ধরনের মানসিক ব্যাধিতে ভুগছেন। শুক্রবার এ তথ্য প্রকাশ করা হয়। খবর ইউএন ওয়েবসাইটের।
মহানবী স: ও তার স্ত্রীকে নিয়ে বিজেপি মুখপাত্রদের বিতর্কিত কথার জেরে দেশে-বিদেশে মুখ পুড়েছে ভারতের। একের পর এক মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ এর বিরুদ্ধে বিবৃতি জারি করছে। ভারতীয় রাষ্ট্রদূতদের ডেকে পাঠানো হচ্ছে
রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে ওয়েলকাম পরিবনের চাপায় কুরবান আলী নামে একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। কুরবান আলী মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলেন। এ সময় বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লড়াইটা ছিল ইউরোপের সেরা বনাম লাতিন আমেরিকার সেরা দলের। শেষ হাসি লাতিন আমেরিকারই। বুধবার কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে হারিয়ে দিলো ইউরো কাপ বিজয়ী ইতালিকে।