সিরাজগঞ্জের হাসপাতালে নিজের চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার ভাগ্য হলোনা গৃহবধূ রোকেয়ার (৪৪)। সে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় তার মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া আঞ্চলিক সড়কের মাদলা বেইলী ব্রিজ এলাকায়।
চাপ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোপালপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়কে রাস্তা সংযুক্ত ড্রেন নির্মাণকালে দেয়াল চাপা পড়ে শ্রমিক নিহত হয়েছেন।
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় আজ বুধবার দুপুরে ট্রাকের চাপায় রাবেনা খাতুন (৫০) নামের এক নারী মারা গেছেন।
নড়াইল সদর উপজেলায় বালুবাহী ট্রলিচাপায় নাইম সরদার (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের ধাক্কায় মো. ওয়াসিফ উল্লাহ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সিলেটের জাফলংয়ে বালুচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বেড়তলা নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।
রংপুরে বালুবাহী ট্রাকের চাপায় লুৎফর রহমান (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর পীরজাবাদ প্রাইম মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান নীলফামারী জেলার নিউ বাবুপাড়া গ্রামের আকবর আলী’র ছেলে।
কক্সবাজারের চকরিয়া থানার দোলহাজারী এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় দুই শিশু নিহত হয়েছে।
ঝালকাঠিতে সুদের টাকার চাপে আবুল হাসান বিদ্যুৎ তালুকদার (৪৫) নামে এক মুদি দোকানি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।