চীনের তৃতীয় জনবহুল প্রদেশ হেনানের প্রায় ৯০ শতাংশ লোক করোনায় আক্রান্ত হয়েছে। প্রদেশের স্বাস্থ্য কমিশনের পরিচালক কান কুয়াঙচেঙ এক সংবাদ সম্মেলনে বলেছেন, জানুয়ারি ৬ তারিখ পর্যন্ত প্রদেশের কোভিড আক্রান্তের হার ছিল ৮৯.০ শতাংশ।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
চীন
করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর চীন এই প্রথম ভ্রমণকারীদের জন্য তার সীমান্ত পুরোপুরি খুলে দিয়েছে।
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে।শনিবার স্থানীয় সময় দিবাগত রাত ১টার দিকে নানচাং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।
চীন কোভিড-১৯ প্রাদুর্ভাবের বিষয়ে সরকারের নীতির সমালোচনা করে এমন এক হাজারেরও বেশি ব্যক্তির সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করেছে সরকার।
ভারতেই আগেই নেপালের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার কার্যক্রম শুরু করে দিয়েছে চীন। কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার খবরে এ তথ্য প্রকাশ করা হয়।
চীনের কর্মকর্তারা বলছেন, ৮ই জানুয়ারি থেকে দেশটিতে ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিন বাতিল করা হবে। দেশটিতে জিরো-কোভিড নীতি থেকে সরে আসার পর সবচেয়ে বড় পরিবর্তন এটি।
চীন সীমান্তে রকেট বাহিনী তৈরি করতে চলেছে ভারত। খুব শিগগিরই ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আসতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর হাতে, যা মোতায়েন করা হতে পারে চীন সীমান্তে। সূত্রের খবর ইতিমধ্যেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ১২০টি ট্যাকটিকাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দিয়ে দিয়েছে
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানিয়েছে, দৈনিক করোনা শনাক্তের পরিসংখ্যান প্রকাশ করবে না। দেশটি। রোববার (২৫ ডিসেম্বর) থেকেই এ তথ্য প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে।
চীনের কিংডাও শহরে প্রতিদিনই পাঁচ লাখের বেশি কোভিডে আক্রান্ত হচ্ছে। সিনিয়র একজন স্বাস্থ্য কর্মকর্তা এ কথা জানান।দেশটির সরকারি পরিসংখ্যানে যে আসল তথ্য উঠে আসছে না সীমিত হলেও তার ব্যতিক্রমী ও দ্রুত স্বীকারোক্তি এ তথ্য প্রকাশ।
চীনের কঠোর বিধি নিষেধগুলো তুলে নেয়ার ফলে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত উভয় সংখ্যাই বাড়ছে। এভাবে চলতে থাকলে ২০২৩ সালে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট অফ হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) এর নতুন এক গবেষণায় এ তথ্য জানা গেছে।