চীন ও তাইওয়ানের মধ্যকার সম্পর্কে আরও অবনতি হয়েছে। তাইপে বলেছে, তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রেকর্ড ১৮টি পারমাণবিক সক্ষমতার বোমারু বিমানসহ মোট ২১টি যুদ্ধ বিমান পাঠিয়েছে চীন।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
চীন
শুক্রবার (৯ ডিসেম্বর) তাওয়াং সেক্টরে ভারতীয় এবং চীনা সেনার সংঘাত হয়েছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেনন, ‘আমাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করা থেকে চীনা সেনাকে আটকে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু ভারতের এই দাবি প্রত্যাখ্যান করে পাল্টা অভিযোগ করেছে চীন।
আবার গভীর রাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সংঘর্ষে নিয়োজিত হয়েছে ভারতীয় এবং চীনা সেনাবাহিনী। লাদাখের গালওয়ানের পর এবার অরুণাচলের তাওয়াংয়ে সংঘর্ষ হয়েছে।
যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে চীনে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল পাঠাচ্ছে।চীনা প্রেসিডেন্ট শি জিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার করার পর যুক্তরাষ্ট্র এ প্রথম চীনে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাচ্ছে ।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে আজ সন্ধ্যায় বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন জাপান ও চীনের রাষ্ট্রদূতদ্বয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং চীনের রাষ্ট্রদূত লি জিমিং সন্ধ্যায় বঙ্গভবনে আলাদা বৈঠক করেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে তারা বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বঙ্গবন্ধুর চীন সফর, সংসদীয় কূটনীতি, বাংলাদেশের চলমান উন্নয়ন, কোভিড পরিস্থিতি থেকে উত্তরণ, দুদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।
চীন বুধবার দেশজুড়ে কোভিড বিধিনিষেধ ব্যাপকভাবে শিথিলের ঘোষণা দিয়েছে।বেইজিংয়ের ন্যাশনাল হেলথ কমিশনের (এনএইচসি) দিক নির্দেশনায় বলা হয়েছে, উপসর্গহীন কিংবা হালকা উপসর্গ নিয়ে আক্রান্ত ব্যক্তি বাড়িতেই আইসোলেশানে থাকতে পারবে।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তিন দিনের সফরে আজ বুধবার সৌদি আরব যাচ্ছেন। দু্দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই সফরকালে তিনি বিশ্বের বৃহত্তর তেল রফতানিকারক এবং দেশটির কার্যকর শাসকের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকও করবেন।
বর্তমানে আমেরিকার সঙ্গে কিছুটা টানাপোড়েন চলছে সৌদি আরবের। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এই সম্পর্কের আরও অবনতি হয়েছে। এর মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। এতে অপরিশোধিত তেলের উৎপাদন কমিয়ে দেয় সংশ্লিষ্ট সংস্থা ওপেক প্লাস।
চীনে শুন্য কোভিড নীতি সহজ হওয়ায় করোনা পরীক্ষার নিয়ম শিথিল করা হয়েছে। রাজধানী বেইজিংসহ অন্যান্য শহরে সোমবার ব্যবসায়িক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। করোনা পরীক্ষার নিয়মেও শিথিলতা আনা হয়েছে।চীনে করোনা সংক্রমণ রোধে কর্তৃপক্ষ শুন্য কোভিড নীতি ঘোষণা করে।