চীন প্রথমবাবের মতো নিজেদের মহাকাশ গবেষণার অংশ হিসেবে তিনজন মানুষসহ মহাকাশে যান পাঠালো। বৃহস্পতিবার (১৭ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ২২ মিনিটে জিকুয়ান স্পেস সেন্টার থেকে শেনঝু-১২ ক্যাপসুল নিয়ে লং মার্চ টুএফ রকেটের মাধ্যমে তিন চীনা নভোচারী সফলভাবে যাত্রা শুরু করে।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
চীন
চীনের কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমস পত্রিকায় এনিয়ে মঙ্গলবার যে দীর্ঘ সম্পাদকীয় প্রকাশ করা হয়েছে, তাতে ন্যাটোর এই বক্তব্যের কঠোর সমালোচনা করা হয়। চীন বলছে, তাদের শান্তিপূর্ণ উন্নয়ন ও অগ্রযাত্রার বিরুদ্ধে 'মিথ্যে অপপ্রচার' চালানো হচ্ছে।
দেশে এসে পৌঁছেছে চীনের দেয়া উপহারের ৬ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা। রোববার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ বিমানবাহিনীর দুটি বিমান।
দেখতে দেখতে দেড় বছর হয়ে গিয়েছে। আজও করোনা ভাইরাসের (Coronavirus) উৎস সম্পর্কে ধোঁয়াশা রয়ে গিয়েছে। এর মধ্যেই এবার বাদুড়দের (Bat) শরীরে মারণ ভাইরাসের নয়া ব্যাচের সন্ধান পেলেন চিনের (China) বিজ্ঞানীরা।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চীনের উইঘুর মুসলমানদের নিয়ে তাদের নতুন রিপোর্টে অভিযোগ করেছে, চীন মুসলমানদের মুছে ফেলতে চাইছে।
জন্মনিয়ন্ত্রণের জন্য চীনের সরকার যে নীতি গ্রহণ করেছে তাতে জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের জনসংখ্যা আগামী ২০ বছরে এক-তৃতীয়াংশ পর্যন্ত কমে যেতে পারে। জার্মানির একজন গবেষক সম্প্রতি এক নতুন বিশ্লেষণের মাধ্যমে এই তথ্য তুলে ধরেছেন।
টিকা কেনার বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তিই হয়নি বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান। শনিবার (০৫ জুন) নিজের ফেসবুকে দুটি পোস্টে এসব তথ্য দিয়েছেন তিনি।
প্রথম দফায় সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল চীন। এবার আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দিবে। আগামী ১৩ জুন উপহারের এ টিকা বাংলাদেশে আসবে। শনিবার (৫ জুন) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, চীনেই জন্ম করোনাভাইরাসের। ব্রিটেনের এক দল গবেষকও দিন কয়েক আগে সেই দাবিই তুলেছেন। তার পরই ফের শুরু হয়েছে জল্পনা। এবার আমেরিকার সংক্রামক ব্যধি বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি ফের আঙুল তুললেন চীনের দিকে। বললেন, ২০১৯ সালে ইউহানের ল্যাবে যে কর্মীরা অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদের রিপোর্ট দেখাতে হবে চীনকে।
অপ্রকাশিত চুক্তি অনুযায়ী সিনোফার্মের করোনা টিকার দাম প্রকাশ হওয়ায় ক্ষোভ জানিয়েছে চীন। অপরদিকে বিষয়টি অনিচ্ছাকৃতভাবে হয়েছে উল্লেখ করে এ ব্যাপারে দুঃখ প্রকাশ ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে চীনকে আশ্বস্ত করে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।