চুয়াডাঙ্গার জীবননগরে গভীর রাতে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (২৬ মে) দিবাগত রাত দেড়টার দিকে জীবননগর পৌর এলাকার কাঁচাবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার খামারিরা। এ বছর জেলায় চাহিদার তুলনায় প্রায় ৭৫ হাজার বেশি গরু, ছাগল, ভেড়া ও মহিষ প্রস্তুত করা হয়েছে।
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় আব্দুল মোমিন (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গায় টেন্ডার ছাড়াই গণপূর্ত বিভাগের কোয়ার্টারের সামনের একটি বাবলা গাছ কাটার অভিযোগে জড়িত চার কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে আহত চুয়াডাঙ্গার ‘সি’ ক্যাটাগরিভুক্ত ৪৬ জন জুলাইযোদ্ধার হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বুজরুকগড়গড়ি এলাকার একটি আম বাগানে এ সংগ্রহ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। জেলায় প্রথম পর্যায়ে আঁটি, গুটি ও বোম্বাই আম সংগ্রহ করা হবে।
ধান শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন নাসিমা খাতুন (৫০) নামের এক গৃহবধূ।
তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলা। সেই সঙ্গে ঢাকাসহ দেশের ৬ বিভাগ ও ৪ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
চুয়াডাঙ্গা সদর উপজেলার কবিখালী গ্রামে বাইসাইকেল ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক রাসেল উদ্দিন (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় শাকিল হোসেন (২১) নামে আরেক আরোহী আহত হয়েছেন। সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
চুয়াডাঙ্গায় অসহনীয় দাবদাহে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। রোদের তীব্রতায় সড়কের পিচ গলে যাচ্ছে। আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়।