সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে উড়িয়ে জয় দিয়ে সাফ শুরু বাংলাদেশের। নেপালকে ৩-১ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। বাংলাদেশের জয়ে গোল করেছেন আকলিমা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা।
চ্যাম্পিয়নশিপ
গতকাল আর্মড ফোর্সেস মাঠে অনুশীলনের সময়েই প্রথম মিনিটে গোল করার প্রত্যয় ব্যক্ত করেছিল বাংলাদেশ দলের কোচ ও খেলোয়াড়রা। আজ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের প্রথম সেমি-ফাইনালে প্রথম মিনিটে না পারলেও দ্বিতীয় মিনিটে ঠিকই গোল করেছে বাংলাদেশ।
ইবি প্রতিনিধি : বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে অংশ নিয়ে সফল সূচনা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। শুক্রবার (৯ সেপ্টেম্বর) আসরের প্রথম দিনে মেয়েদের ১৫ কিলোমিটার ম্যারাথন ইভেন্টে অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ৮ পয়েন্ট কাটা হলো ইংল্যান্ড ক্রিকেট দলের। ব্রিজবেনে প্রথম টেস্টে স্লো ওভার রেটের জন্য শতভাগ ম্যাচ ফি জরিমানা করা হয় ইংলিশ ক্রিকেটারদের।
বাংলাদেশকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টপকে গেছে তারা। মাত্র একটি ম্যাচ খেলে শীর্ষে আছে শ্রীলঙ্কা।
বালিশ যুদ্ধ ঘরের দোরগোড়া পেরিয়ে এখন প্রতিযোগিতামূলক খেলার দরবারে পৌঁছেছে৷ টেলিভিশনে দেখানোও হবে এই প্রতিযোগিতা৷২০২২ সালের ২৯ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের প্রথম বালিশ যুদ্ধের চ্যাম্পিয়নশিপ৷ শুধু তাই নয়, পিএফসি বা পিল ফাইট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলি দেখা যাবে টেলিভিশনেও৷
এশিয়ান আরচারিতে প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের তিন আরচার দিয়া সিদ্দিকি, নাসরিন আক্তার ও বিউটি রায়।বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলমান ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপস-২০২১ এর পঞ্চম দিনে আজ মঙ্গলবার প্রথম পদকের দেখা পেয়েছে বাংলাদেশ।
সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করল বাংলাদেশ। মালদ্বীপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে তপু বর্মণের একমাত্র গোলে শ্রীলঙ্কাকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে জামাল ভূঁইয়ারা।
পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না ভারত। বুধবার আইসিসি-র প্রকাশিত সূচিতে তেমনই দেখা গিয়েছে। আগামী দু’বছর ধরে চলবে টেস্ট চ্যাম্পিয়নশিপ।
সাউদাম্পটনের দ্য রোজ বোলে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শুধু পেসারদের রাজত্ব। ভারতকে ২১৭ রানে অল আউপ করে কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়েও নিউজিল্যান্ড বেশিদূর যেতে পারেনি। তাদের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৪৯ রানে। লিড হয়েছে মাত্র ৩২ রান।