বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গুরুত্বপূর্ণ ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এসময় প্রতিটি গেটে অবরোধ সফল করতে বিভিন্ন লেখা সম্বলিত একটি করে পোস্টার ঝুলিয়ে দেয়া হয়।
ছাত্রদল
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুটি গেটে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদল। এ সময় প্রতিটি গেটে ‘সর্বাত্মক অবরোধ’ লেখাসংবলিত একটি করে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি বাস্তবায়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রতিটি একাডেমিক ভবনে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় অবিলম্বে সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে আজ থেকে বিএনপির ডাকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
বিএনপির সঙ্গে সংঘর্ষে পারভেজ (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তাকে এক ছাত্রদল নেতা কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রাজধানীর শাহবাগে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে দলটির পাঁচজন নেতাকর্মী আহত হয়েছে।
নেত্রকোণার কুরপাড় মাস্টার বাড়ি জামে মসজিদের সামনে থেকে দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মেহেদী হাসান শামীম চৌধুরীকে আহ্বায়ক এবং জাকারিয়া আহমেদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ছাত্রদলের নেতারা বলছেন, আমরা জীবন নিয়ে উদ্বিগ্ন নই, উদ্বিগ্ন আমাদের রাষ্ট্র নিয়ে। হাজারো শিক্ষার্থীর জীবন নিয়ে।তারা অভিযোগ করেন, এক যুগের বেশি সময় ধরে আমাদের অনেক নেতাকর্মী বাড়িতে যেতে পারে না।