ছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে রিফাত হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বন্ধুদের সাথে মহানন্দা নদীর আনসারের ঘাটে গোসল করতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হয় রিফাত। পরে বিকেল তিনটার দিকে রাজশাহীর একটি ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করে। 

ঈশ্বরগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

ঈশ্বরগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো: নাঈম মিয়া (২২) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

শরীরচর্চা করতে গিয়ে অসুস্থ হয়ে কলেজছাত্রের মৃত্যু

শরীরচর্চা করতে গিয়ে অসুস্থ হয়ে কলেজছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি জিমে শরীরচর্চা করতে গিয়ে অসুস্থ হয়ে রাকিব (২৩) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় পাকুন্দিয়া পৌর সদরের গরুরহাট এলাকার ওই জিম সেন্টারে শরীরচর্চার সময় তার মৃত্যু হয়। রাকিব চরফরাদি গ্রামের রবিউলের ছেলে। তিনি পাকুন্দিয়ার চর আদর্শ কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

মনোহরদীতে ফুটবল খেলার জেরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের মৃত্যু

মনোহরদীতে ফুটবল খেলার জেরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের মৃত্যু

মনোহরদীর উরুলিয়া এবং মির্জাপুর গ্রামের মধ্যে কিছুদিন আগে উরুলিয়া গ্রামের মাঠে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার জেরে ১১ জুন রাতে এই হামলা করা হয়।

শ্রীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

শ্রীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে জাহিদ (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

জুরাইনে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু

জুরাইনে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু

রাজধানীর জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম লতিবুর রহমান লিসান (১৭)। সে জামিয়া এছাকিয়া আরাবিয়া মাদরাসার হেফজ বিভাগে পড়ত।

রাজধানীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীতে ঘুড়ি উড়ানোর সময় বাসার ছাদ থেকে পড়ে সালমান আদিব (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) খিলক্ষেত বোটঘাট নামাপাড়া এলাকার একটি ৭তলা বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত আদিব কুড়িগ্রামের বুরুঙ্গামারি উপজেলার রুহুল আমিনের ছেলে। সে বোটঘাট নামাপাড়া চানাচুর গলির ওই বাসায় পরিবারের সঙ্গে থাকত।

পাহাড়ি ছড়ায় ডুবে কলেজছাত্রের মৃত্যু

পাহাড়ি ছড়ায় ডুবে কলেজছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা পাহাড়ে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ছড়ায় পানিতে ডুবে রিদুয়ানুল ইসলাম রিজভী (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রিজভী নগরীর নাসিরাবাদ এলাকার আমিনুল ইসলাম দৌলতের ছেলে। তার বাড়ি রাউজানের নোয়াজিষপুরের নাদিমপুর গ্রামে। তিনি শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন।

পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানরগর উপজেলার গাজনর বিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২০ বছর বয়সী এক কলেজছাত্র নিহত ও তার দু’বন্ধু  গুরুতর আহত  হয়েছেন।

মস্তিষ্কের বিরল রোগে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

মস্তিষ্কের বিরল রোগে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

পাবনা প্রতিনিধি:মস্তিষ্কের বিরল রোগে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের (৪৪তম ব্যাচ) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী গোলাম হাসনাত তুষার অবশেষে মারা গেছেন।