বিগত আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করায় বিএনপির ১০ নেতাকর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
জখম
নড়াইলের কালিয়ায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে নিজ দলীয় নেতাকর্মীরা।
চাঁদপুরের হাইমচর উপজেলায় মসজিদে ঢুকে মুয়াজ্জিন কুপিয়ে জখম করছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১ আগস্ট) ভোরে উপজেলার পূর্বচর কৃষ্ণপুর গ্রামের আখন বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নাটোরে বিএনপির সমাবেশ চলাকালে দুর্বৃত্তদের হামলায় জেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৭ নেতাকর্মী আহত হয়েছেন।
পূর্ব শত্রুতার জেরে পিরোজপুর সদর উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার রাত ১০টার দিকে পিরোজপুর শহরের কালিবাড়ী সড়কের এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত ব্যবসায়ী শাহারুল শেখকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এক মাসের ব্যবধানে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দুই ইউপি চেয়ারম্যানকে ফিল্মি স্টাইলে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খানকে চলন্ত মোটরসাইকেলে কুপিয়ে জখম করা হয়। মনোহরপুর গ্রামের আলার মোড়ে এ হামলার ঘটনা ঘটে। জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই আহত সোহরাব হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নাটোরের ছাতনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সরকারের ছেলে আমজাদ হোসেন সরকারকে (৩৪) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে একই গ্রামের প্রতিপক্ষরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মামুন পাঠানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বান্দরবানে পেয়ারা খাওয়ানোর কথা বলে পাহাড়ে নিয়ে কুপিয়ে জখম করার ৬ দিন পর রাকিবুল ইসলাম (১৪) নামে এক কিশোরের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
রাজবাড়ীতে কোরবানি উপলক্ষে অস্থায়ী পশুর হাটের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দাদশী ইউনিয়নের চেয়ারম্যান দোলোয়ার হোসেনসহ উভয়পক্ষের অন্তত ৭ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমির মাটি কাটায় বাধা দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিনকে (৭৫) কুপিয়ে জখম করা হয়েছে। এসময় মুক্তিযোদ্ধার ছেলে হাসিবুর রহমান (৪৫) আহত হয়েছেন।