কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সিরাজুল ইসলাম (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (০৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলা সদরের কলাতুলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম (৪০) ওই এলাকার আব্দুল মোতালিবের ছেলে।
জমি
বগুড়ার সোনাতলায় জমি নিয়ে বিরোধে মো. তাহেরুল ইসলাম (৪০) নামের এক কৃষক প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ছাইতানতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাহেরুল ওই গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আদালতের নির্দেশে সাবেক স্পিকার ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার রাষ্ট্রীয় কোষাগারে ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা জমা দিয়েছেন।
ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা জরিমানা করেছেন আদালত।
সাতক্ষীরার তালা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
আল্লাহ মানুষকে যত জিকির শিক্ষা দিয়েছেন তার মধ্যে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সবচেয়ে মূল্যবান। পরকালে মিজানের পাল্লায় এই জিকিরের ওজন আসমান-জমিনের চেয়েও বেশি ভারী হবে।
কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের হেমেরকুটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় খাদেম আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। নিহত খাদেম আলী মাস্টারের হাট এলাকা হেমের কুটি গ্রামের মৃত খটু মামুদের পুত্র।
ঘোড়াঘাট উপজেলার ডিগিপাড়া গ্রামে ২৮ শতক জমি নিয়ে হায়দার আলী ও তার প্রতিপক্ষ ওমর আলীর মধ্যে সংর্ঘষ হয়। এতে হায়দার আলীর ছেলে ও ভাতিজা প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়। এছাড়া আহত হয়েছেন আরো দু’জন। বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি ভবনে কাজের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।শনিবার (১৪ জানুয়ারি) কেরানীগঞ্জ থানাধীন রিভারভিউ আবাসিক এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় কাজের সময় সাজু আহমেদ (২৪) বিদ্যুৎপৃষ্ট।
খুলনার দিঘলিয়ায় মা ফজিলাতুন নেছা মুজিবের স্মৃতিবিজড়িত জমি ও পাট গুদাম ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বোন শেখ রেহেনাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।