ভারী বর্ষণে পানির চাপে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রামপুর এলাকায় নির্মানাধীন একটি সেতুর পাশের বিকল্প সড়ক ভেঙে যাওয়ায় রানীশংকৈল-হরিপুর সড়কে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জমি
বাংলাদেশে জমি কেনা-বেচা বিষয়টি সতর্কতার সাথে না করা হলে বিপত্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। মালিকানা সংক্রান্ত জটিলতা যেমন একটি ইস্যু, আবার নানা ধরণের জালিয়াতির শিকার হওয়ার ঘটনাও ঘটে প্রায়শই।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানিয়েছেন, উত্তরাধিকার সূত্রে অর্জিত জমি ৬০ বিঘার বেশি হলে ভূমির মালিক তার পছন্দ অনুযায়ী জমি বেছে নিতে পারবেন।
অন্যের জমি নিজের দখলে রাখা, ভুয়া বা মিথ্যা দলিল তৈরি এবং নিজ মালিকানার বাইরে অন্য কোনো জমির অংশবিশেষ উল্লেখ করে দলিল হস্তান্তরে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল-২০২৩’ সংসদে পাস হয়েছে।
ভূমি উন্নয়ন কর ধার্য্য ও আদায়ে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে জাতীয় সংসদে ‘ভূমি উন্নয়ন কর আইন-২০২৩’ পাস হয়েছে। বিলের প্রস্তাব অনুযায়ী, ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির উন্নয়ন কর মওকুফের বিধান রাখা হয়েছে
ব্যক্তি মালিকানাধীন কৃষিজমি থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না—এমন বিধান করতে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) বিল–২০২৩’ উত্থাপণ করা হয়েছে। বিদ্যমান আইনে কৃষিজমি থেকে বালু বা মাটি তোলা সম্পর্কিত কোনো বিধিনিষেধ ছিল না।
কুমিল্লার বরুড়া উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে দুপক্ষের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা মহানগরের মিরপুর রাজস্ব সার্কেলের ধউর ভূমি অফিসের অন্তর্গত নলভোগ মৌজায় প্রায় ৪০ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের ‘আলোয়াখোয়া ঠাকুর’ হিন্দু মন্দির এবং মন্দিরের মালিকানাধীন দেবোত্তর সম্পত্তি অবৈধ দখলের অভিযোগের ঘটনায় রুল জারি করেছেন হাইকোর্ট।
কোনো ব্যাক্তি ৬০ বিঘার বেশি কৃষি জমির মালিক হতে পারবে না- এমন বিধান রেখে নতুন একটি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।