ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় অভিযান চালিয়ে ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।
জরিমানা
বরিশালের কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের সময় একটি বার্জ ও একটি এক্সক্যাভেটরসহ ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
সিঙ্গাপুরে একটি কমলার জুস ভেন্ডিং মেশিনের স্ট্র চেটে সেটি আবার স্ট্র ডিসপেনসারে রেখে দেওয়ার ঘটনায় এক ফরাসি শিক্ষার্থীকে ৬০০ সিঙ্গাপুর ডলার (প্রায় ৪৬৫ মার্কিন ডলার) জরিমানা করেছেন দেশটির আদালত।
মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বগুড়া শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়ম ও ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ফেনীতে যৌথ অভিযানে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
যশোর শহরের বড় বাজারে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারি জাল মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে চার প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়া ট্রাকে পরিবহনের সময় ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ করেছে জেলা প্রশাসন।
গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত না হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলার পরও রেহাই পেলেন না ‘সরকার এগ্রোর’ মালিক। অনুমোদনহীন প্রাণী খাদ্য উৎপাদন, ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার ও প্রতারণামূলক পণ্য বাজারজাতের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।