বাংলা ভাষাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা করতে হবে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষা। বিশ্বব্যাপী ভাষা অধিকার আন্দোলনে বাংলা ভাষা সংগ্রামীরাই অনুপ্রেরণা জুগিয়েছেন। ভাষা শহীদদের ত্যাগ ও বিসর্জন বিশ্বের কাছে অমূল্য।’
জাতিসংঘের
রাশিয়ায় কারাবন্দী অবস্থায় বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর ঘটনায় ‘অবিলম্বে তদন্ত’ দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আটক ২৫ হাজার বিরোধী দলের নেতা-কর্মীর মুক্তি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মানবাধিকার ইস্যুতে সরকারের গুরুত্বপূর্ণ সংস্কার চেয়েছেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলায় নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
টানা চতুর্থবার সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জাতিসংঘ প্রধানের স্বাক্ষরিত এক চিঠিতে এ অভিনন্দন জানানো হয়।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও কথা উঠেছে জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে। এবার নির্বাচন ঘিরে বিরোধীরা যেসব সহিংসতা ও নাশকতা চালিয়েছে তার কড়া সমালোচনা করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় জাতিসংঘের একটি হেলিকপ্টার জব্দ করে নিয়ে গেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব। এ সময় হেলিকপ্টারে ৯ জন আরোহী ছিলেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ২১০ জনে দাঁড়িয়েছে।
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত জাতিসংঘের ১৩৩ কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটির ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ)। ইউএনআরডব্লিউএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
দুইমাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা বর্বরোচিত বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। স্থল পথেও সেনা অভিযান চলার কারণে ভূখণ্ডটিতে সৃষ্টি হয়েছে তীব্র মানবিক সংকট। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে, গাজার মোট জনসংখ্যার অর্ধেকই থাকছেন অনাহারে।