জান্তা

তালেবান, জান্তার অনুরোধ এখনো মানেনি জাতিসংঘ

তালেবান, জান্তার অনুরোধ এখনো মানেনি জাতিসংঘ

আফগানিস্তানে তালেবান ও মিয়ানমারে জান্তা সরকার জাতিসংঘের কাছে তাদের দূত বদলের অনুরোধ জানিয়েছিল। কিন্তু জাতিসংঘ এখনো তাদের অনুরোধ নিয়ে কোনো সিদ্ধান্তে নেয়নি। বরং তারা দেরি করতেই চাইছে। জাতিসংঘের ক্রেডেন্সিয়াল কমিটির তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যতদিন সিদ্ধান্ত না হচ্ছে, ততদিন আগের সরকারের নির্বাচিত দূতরাই কাজ চালাবেন।

জান্তা আদালতে প্রথমবারের মতো সু চির সাক্ষ্য

জান্তা আদালতে প্রথমবারের মতো সু চির সাক্ষ্য

অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও গৃহবন্দী মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি প্রথমবারের মতো জান্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মিয়ানমারে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়া শুরু  জান্তার

মিয়ানমারে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়া শুরু জান্তার

মিয়ানমারের সামরিক সরকার দেশটির কারাগার থেকে কয়েক শত জান্তাবিরোধী রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে। সোমবার রাতে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়।

মিয়ানমার জান্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ছায়া সরকারের

মিয়ানমার জান্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ছায়া সরকারের

মিয়ানমারের জনগণকে দেশটির ক্ষমতা দখল করা সামরিক জান্তার আক্রমণ থেকে রক্ষা করতে যুদ্ধ ঘোষণা করেছে ছায়া সরকার। মঙ্গলবার মিয়ানমারের জান্তাবিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুওয়া লাশি লা ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন।

মিয়ানমারে ২০২৩ সালে নির্বাচন, সামরিক জান্তার প্রতিশ্রুতি

মিয়ানমারে ২০২৩ সালে নির্বাচন, সামরিক জান্তার প্রতিশ্রুতি

মিয়ানমারে আগামী দুই বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন সামরিক জান্তা মিন অং হ্লাইং। তিনি বলেছেন, ২০২৩ সালের আগস্ট মাসে বহু দলের অংশগ্রহণে নতুন নির্বাচন হবে। 

মিয়ানমারে জান্তার বিরুদ্ধে গ্রাম জ্বালিয়ে দেয়ার অভিযোগ, নিহত ২

মিয়ানমারে জান্তার বিরুদ্ধে গ্রাম জ্বালিয়ে দেয়ার অভিযোগ, নিহত ২

মধ্য মিয়ানমারের মাগউই অঞ্চলে সামরিক জান্তা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের পর একটি গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছে। বুধবার এই ঘটনায় ওই গ্রামের বাসিন্দা এক প্রবীণ দম্পতি আগুনে পুড়ে নিহত হয়েছেন। -খবর বিবিসি। সংবাদমাধ্যম বিবিসির কাছে ওই গ্রামের বাসিন্দারা জানান, আগুনে গ্রামের দুই শ' ৪০টি বাড়ির মধ্যে দুই শ'টিই পুড়ে ভস্মীভূত হয়েছে।

জান্তা সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিলেন মায়ানমারের বিউটি কুইন

জান্তা সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিলেন মায়ানমারের বিউটি কুইন

প্রসাধনীর সরঞ্জাম নয়, হাতে রয়েছে অত্যাধুনিক রাইফেল। দেশের দুর্দিনে গ্লামার জগতকে বিদায় জানিয়ে গভীর জঙ্গলে অবস্থান নিয়েছেন মায়ানমারের বিউটি কুইন টার টেট টেট।

সামরিক জান্তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক বিদ্রোহীদের

সামরিক জান্তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক বিদ্রোহীদের

ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থানের পর থেকেই মায়ানমারে পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠছে। গণতন্ত্রকামীদের প্রবল বিক্ষোভের পর এবার বার্মিজ সেনার বিরুদ্ধে মোর্চা খুলেছে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন। সামরিক জান্তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছে বেশ কয়েকটি বিদ্রোহী সংগঠন। ফলে দেশটিতে গৃহযুদ্ধের সূত্রপাত হয়েছে বলে আশঙ্কা। 

মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী নিষেধাজ্ঞা আরোপ ইইউর

মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী নিষেধাজ্ঞা আরোপ ইইউর

ইউরোপীয় দেশগুলোর সংস্থা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিয়ানমারের ১০ সামরিক নেতা ও সামরিক বাহিনী নিয়ন্ত্রিত দুই বাণিজ্যিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। 

জান্তা সরকারের হাত থেকে ২৩ হাজার বন্দির মুক্তি মিলল

জান্তা সরকারের হাত থেকে ২৩ হাজার বন্দির মুক্তি মিলল

দেশটির নববর্ষ উপলক্ষে মিয়ানমারের সামরিক জান্তা সরকার ২৩ হাজারেরও বেশি কারাবন্দিকে মুক্তি দিয়েছে। মিয়ানমারের কারা কর্তৃপক্ষের মুখপাত্রের বরাত দিয়ে আর্ন্তজাতিক গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।