নিউজিল্যান্ডের জার্সিতে ২০১২ সালে অভিষেক হয়েছিল কোরি অ্যান্ডারসনের। ক্যারিয়ার শুরুটা ভালো হলেও মাঝ পথে ২০১৮ সালে দল থেকে ছিটকে যান এই কিউই অলরাউন্ডার। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি তার। প্রায় ছয় বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসন।
জার্সি
অনেক আগেই জানা গিয়েছিল কোপা আমেরিকার আগে নতুন জার্সি পাবেন মেসি-ডি মারিয়ারা। বেশ কয়েকবার ফাঁসও হয়েছিল আর্জেন্টিনার নতুন জার্সি। অবশেষে আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি উন্মোচন করেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
গত ১৬ ফেব্রুয়ারি নতুন স্পন্সর হিসেবে বিসিবির সঙ্গে চুক্তি করে রবি। জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে উন্মোচন করা হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি। যেখানে জার্সিতে নতুন স্পন্সরের নাম রবি।
বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা ফুটবলার ডি মারিয়া স্বাক্ষরিত জার্সি পাঠিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের জন্য। ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই জার্সির ছবি পোস্ট করেছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে ভাষা শহীদদের স্মরণে বাংলায় লেখা জার্সি গায়ে জড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। এবার ফুটবলের প্রিমিয়ার লিগে একই কাজটা করল বসুন্ধরা কিংস।
ইস্ট বেঙ্গল পুরুষ দলের হয়ে অনেক আগেই খেলেছেন বাংলাদেশের তারকা ফুটবলার শেখ আসলাম, প্রয়াত মোনেম মুন্না, রুমি, গাউসরা। প্রায় ৩২ বছর পর বাংলাদেশের কোনো ফুটবলার ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে যাচ্ছেন। সানজিদার সঙ্গে তিন মাসের জন্য চুক্তি করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
আইপিএলের আসছে আসরে নতুন ঠিকানায় যোগ দিলেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের অন্যতম সফল দল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলবেন বাংলাদেশের বাঁহাতি পেসার।
২০২২ বিশ্বকাপে লিওনেল মেসির পরিহিত জার্সি নিলামে উঠেছে। সে জার্সিগুলোর জন্য নিলামে ৭.৮ মিলিয়ন ডলারের ডাক এসেছে, যা বাংলাদেশি অর্থে ৮৫ কোটি টাকা। খবর এএফপির।
ফুটবলে কিংবদন্তি খেলোয়াড়দের সম্মান জানিয়ে জার্সি নম্বর তুলে রাখার রীতি বেশ পুরোনো। যেমন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনাকে সম্মান জানিয়ে ১০ নম্বর জার্সি তুলে রেখেছে ইতালিয়ান ক্লাব নাপোলি।
ক্যারিয়ারের শেষ বেলায় এসে নিজের আজন্ম স্বপ্নপূরণ করেছেন লিওনেল মেসি। সর্বশেষ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ফুটবল জাদুকর।