মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর ডিংগাভাঙ্গা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৯ কোটি ১৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করা হয়েছে।
জাল জব্দ
চাঁদপুরে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে টাস্কফোর্স ৪৫ জেলেকে আটক করেছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযানে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর যৌথভাবে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮ কেজি পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
লক্ষ্মীপুরের রায়পুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদী থেকে ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১৫ কেজি ইলিশ মাছ ও একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ১০ জেলেকে আটক করা হয়।
জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশ।
পটুয়াখালীর কলাপাড়ায় ৬০ লাখ টাকার অবৈধ জাল জব্দ ও তিন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঠাকুরগাঁওয়ের বুড়িরবাধ এলাকায় প্রায় ৬ ঘণ্টা অভিযান চালিয়ে ৭০টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী আগুনে পুড়িয়ে দেয়া হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযানে প্রায় ১০৫ কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লাখ মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড ও পুলিশ।
ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসনের নেতৃত্বে ভোক্তা অধিকার ও বিজিবি’র যৌথ অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।