শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী বা জি-৭ রাশিয়ার তেলের জন্য একটি সর্বোচ্চ দাম বেঁধে দিতে সম্মত হয়েছে। ইউক্রেন যুদ্ধে ব্যয় করার জন্য রাশিয়ার আর্থিক উৎস সীমিত করে দেয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।
জি-৭
জার্মানিতে আসন্ন জি-৭ সম্মেলনে নেতারা রাশিয়ার ইউক্রেন আগ্রাসন বিষয়ে মস্কোকে চাপের মুখে রাখার লক্ষে নতুন পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেবেন। বুধবার যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা এ কথা জানিয়েছেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার আফগানিস্তান বিষয়ে আলোচনা করেছেন। তারা আফগান সঙ্কট নিয়ে ভার্চুয়ালি জি-৭ বৈঠক আয়োজনেরও ঘোষণা দেন।
জি-৭ শীর্ষ সম্মেলনে মুখোমুখি বৈঠকের অংশ নিতে জোটভুক্ত দেশগুলোর নেতারা কার্বিস উপসাগরের কর্নিশ রিসোর্টে জড়ো হচ্ছেন।তাদের মধ্যে আছের জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার মিয়ানমারের সেনাবাহিনীকে অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতা ফিরিয়ে দেয়া, অন্যায়ভাবে আটক হওয়া সকলকে মুক্তি প্রদান এবং মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।