সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে ৮০ শতাংশ পাথর লুটপাটের খবর প্রকাশিত হলে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় পৃথকভাবে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে সিলেট জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন।
জেলা প্রশাসন
মানিকগঞ্জের জেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে উঠলো দৌলতপুর উপজেলা।
ঢাকা জেলার ৮২ শহীদ পরিবার ও এক হাজার ৪৮৩ জন জুলাইযোদ্ধাকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবর্ধনা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন।
ঠাকুরগাঁও সদর উপজেলার সকল জন প্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীদের নিয়ে মাদক বিরোধী সমাবেশ করা হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বলাকা উদ্যান চত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আইন লঙ্ঘন করে অবৈধ ইটভাটা পরিচালনার কারণে এক্সেভেটর দিয়ে সম্পূর্ণ ভেঙে ফেলে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর।
ফেনীতে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ, বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ ও যানজট নিরসনে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন।
রাজধানীর ছয়টি স্থানে ‘জনতার বাজার’ বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। কামরাঙ্গীচরের কুড়ারঘাট মেডিক্যাল মোড়, মোহাম্মদপুর, গুলশান, মিরপুর, বাড্ডা ও ডেমরা এলাকায় ন্যায্যমূল্যের এই বাজারগুলো বসবে।
পাবনা প্রতিনিধি:সম্ভাব্য বন্যা মোকাবেলায় সতর্কতার উপর গুরুত্বারোপ করা হয়েছে পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায়। ভারপ্রাপ্ত পাবনা জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেছেন, খবর পাওয়া গেছে ফারাক্কা ও তিস্তা বাঁধ খুলে দেয়ার সম্ভাবনা রয়েছে। এই দু’টি বাঁধ ছেড়ে দিলে পাবনায় বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই সব বিভাগকে সতর্ক থাকতে হবে। জনসচেতনতা বাড়াতে হবে। বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন।
মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহতের দাফন ও হতাহতদের চিকিৎসার জন্য গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম আর্থিক সহায়তা প্রদান করেছেন।