দেশের ৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
- নাশকতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার হচ্ছে কি না দেখা দরকার: ইশরাক
- * * * *
- মেঘনায় ৩ স্কুলছাত্রের মৃত্যু, বাল্কহেড ঘিরে নানা প্রশ্ন; আটক ৪
- * * * *
- জুলাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র রক্ষা করতে হবে : ডিএসসিসি প্রশাসক
- * * * *
- চট্টগ্রামে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন
- * * * *
- যমুনায় পানি বাড়তেই শহড়াবাড়ি স্পারে ভাঙন, নদী এগোচ্ছে বসতির দিকে
- * * * *
জেলা
দীর্ঘ চার মাস পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলা থেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে। তবে রোয়াংছড়ি উপজেলায় এই নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।
দেশের ৯ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পদ্মা নদীর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গী এলাকায় দুই কিলোমিটার জুড়ে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
পঞ্চগড় সদর উপজেলা তাঁতি দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।হেলিবোর্ড বাজারের আনোয়ারের চাটালে সোমবার (১০ জুলাই) দুপুরের দিকে আব্দুস সালামের সভাপতিত্বে, সঞ্চালনা করেন মোঃ আলমগীর খোকন।
একদিনের ব্যবধানে আরও ৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
দেশের ৭ জেলায় দুপুর ১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (১০ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এবার বরগুনা, যশোর, হবিগঞ্জ, বাগেরহাট, বরিশাল, ভোলা, নেত্রকোনা, পটুয়াখালী, সিলেট ও কুষ্টিয়া জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে।
যশোরে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে ডেঙ্গুজ্বর আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৯ দিনে জেলায় মোট ৮০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে সদর উপজেলা এবং অভয়নগর উপজেলাকে ‘রেডজোন’ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ।
ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
নেত্রকোনায় দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে জেলার হাওরাঞ্চল খালিয়াজুরীতে বিদ্যুৎস্পৃষ্টে পরশমনি (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে রুবেল পালোয়ান (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।