নারী শিক্ষাপ্রতিষ্ঠানে (গার্লস কলেজ) শিক্ষকতা করার কারণে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার শূন্য পদে নতুন সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন শহর শাখার আমির মো. এনামুল হক। সোমবার রাতে জেলা জামায়াতের এক বিজ্ঞপ্তিতে নেতৃত্ব পরিবর্তনের এই আনুষ্ঠানিক তথ্য জানানো হয়।
- প্রশাসনকে টপ টু বটম জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী নুর
- * * * *
- গণ-অভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে মব করেছে কিছু ব্যক্তি : প্রতিমন্ত্রী ইশরাক
- * * * *
- মাদারীপুরে ডায়রিয়া রোগীর চাপ, ভর্তি প্রায় দ্বিগুণ
- * * * *
- বগুড়ায় শিশু রাজু হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ
- * * * *
- সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রতিবাদে বিক্ষোভ
- * * * *
জেলা
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি জুনায়েদ নুরানী মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার মামলায় সোমবার (১৩ জুলাই) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার সাথে সুয়াবিল ইউনিয়ন এবং নাজিরহাট পৌরসভার একাংশ অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছে বৃহত্তর সুয়াবিল ইউনিয়ন অধিকার সংরক্ষণ ফোরাম।
ঢাকাসহ দেশের ১৯টি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
টানা ভারি বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসা সহায়তা প্রদান, ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রিন্সিপাল ১০০ শপিং মলের একটি মোবাইল ফোনের দোকানে সংঘটিত চুরির রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সক্রিয় মৌসুমি বায়ু ও উজানের বৃষ্টিপাতের প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি সমতলে পরিবর্তন অব্যাহত রয়েছে। এর ফলে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে।
টানা পাঁচ দিনের ভারি বৃষ্টি আর পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের অধীন সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।