শিল্প-প্রকৃতি-পর্যটন এই তিনের সমন্বয়ে গাজীপুরকে চমৎকার জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া।
জেলা
জেলা প্রতিনিধি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চ্যানেল ওয়ান। ডিজিটাল বিভাগের জন্য দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা ও এলাকায় প্রতিনিধি নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
দেশের ৩ জেলার ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
দেশের ১১ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে নির্বাচন পরবর্তী হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে। বৃদ্ধি পেয়েছে সহিংসতা। এ পর্যন্ত শিবগঞ্জ উপজলার বিভিন্ন এলাকায় ১২টি হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে।
পুলিশের ওপর হামলা এবং পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদসহ ১৭ জনের নাম উল্লেখ করে ১৬৭ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।
আচরণবিধি লঙ্ঘন করায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আশরাফুল ইসলাম লেবুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
দেশের বিভিন্ন স্থানে ধীরে ধীরে শীত বাড়তে শুরু করেছে। এরই মধ্যে উত্তরের তিন জেলায় শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এই অবস্থা আরও দুই দিন থাকতে পারে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।
নতুন বছরের শুরুতেই হিংসা আর রক্তপাত দেখা দিয়েছে ভারতীয় রাজ্য মনিপুরে। সোমবার বিকেলে উপত্যকার থৌবল জেলায় গোষ্ঠীসংঘর্ষে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে রাজধানী ইম্ফলসহ উপত্যকার পাঁচ জেলায় কারফিউ জারি করেছে মনিপুর সরকার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে নৌকার বিপরীতে ভোট করায় তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলুকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে তোফাজ্জল হোসেন তোফা নামে নৌকা প্রতীকের এক কর্মীর বিরুদ্ধে।