জার্মানি এবং যুক্তরাষ্ট্রের পাঠানো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দারুণ কাজ করছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেছেন, এই ব্যবস্থাটি ব্যবহার করে গত এক সপ্তাহে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে।
- বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম
- * * * *
- হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড
- * * * *
- সদরঘাট লঞ্চ টার্মিনালে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদল নেতাকে শোকজ
- * * * *
- রেললাইনে আগুন দেওয়ার সময় ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরল ছাত্রদল
- * * * *
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্ম শহর ক্রিভি রিহতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একটি ১০ বছর বয়সী মেয়ে ও তার মাও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
মস্কোতে এক ড্রোন হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রতি হুঁশিয়ারি দিয়েছেন যে যুদ্ধ এখন তাদের দিকে ফেরত যাচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অনেক প্রত্যাশা নিয়ে যোগ দিয়েছিলেন লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে নেটোর শীর্ষ বৈঠকে। কিন্তু অনেকটা বিফল মনোরথ হয়েই ফিরতে হয়েছে তাকে।
বিশ্বের বৃহৎ সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগদান নিয়ে কোন নির্দিষ্ট সময়সীমা দিতে রাজি নয় জোটের মিত্ররা। বরং শর্ত পূরণ এবং মিত্ররা সম্মতি দিলেই ন্যাটোয় যোগ দিতে পারবে দেশটি বলছে সামরিক এই জোটটি।
যুদ্ধের ৫০০ তম দিনে ইউক্রেনের সাবেক পাঁচ কমান্ডারকে তুরস্ক থেকে দেশে নিয়ে এসেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনে রুশ আগ্রাসনের ৫০০ তম দিনে, শনিবার সকালের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাদের ধন্যবাদ জানান
যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি সাধনে সক্ষম ক্লাস্টার যুদ্ধাস্ত্র সরবরাহে মার্কিন প্রতিশ্রুতির পর, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার ইউক্রেনের ন্যাটোভুক্তির জন্য গুরুত্বপূর্ণ তূর্কী সমর্থন নিশ্চিত করেছেন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে প্রায় ২ লাখ শিশু নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘আমরা জানি না, কোথায় আছে এই দুই লাখ শিশু।’
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং দেশটির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিয়ে সামরিক ও জ্বালানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।