বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের সব স্তরের মাদরাসার জন্য আটটি নির্দেশনা দেওয়া হয়েছে।
জ্বালানি
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিএনপি যে অব্যাহত অপপ্রচার আর মিথ্যাচার করছে, তা নিজেদের ব্যর্থতা ঢাকার অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয়।
পেট্রোল পাম্পগুলোতে জ্বালানী তেল রেশনিং করা হচ্ছে, এমন খবরের মধ্যেই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) বলছে, ডিজেল অকটেনসহ পর্যাপ্ত জ্বালানি রয়েছে বাংলাদেশে।বিপিসি চেয়ারম্যান এবিএম আজাদ জানিয়েছেন, আগামী ছয় মাসের তেল সরবরাহ নিশ্চিত করতে আমদানি শিডিউল করা আছে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী ২৬ জুলাই প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সাথে দেখা করতে গ্রিস সফরে যাচ্ছেন।
শ্রীলঙ্কা রবিবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, যা সাধারণ মানুষের জন্য আরো বেদনাদায়ক। এদিকে দ্বীপ দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকট দূর করার লক্ষ্যে আলোচনার জন্য মার্কিন কর্মকর্তারা কলম্বো সফরে রয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সারাদেশে প্রতিদিন রাত ৮টার পর দোকানপাট, শপিংমল, মার্কেট ও বিপণী বিতান বন্ধ রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।
নগদ অর্থ সংকটে জর্জরিত শ্রীলঙ্কা মঙ্গলবার রেকর্ড উচ্চতায় জ্বালানি মূল্য বৃদ্ধি করেছে। স্বাধীনতার পর থেকে সবচেয়ে ভয়াবহ সংকটে থাকা দেশটির ২২ মিলিয়ন জনগণের জন্য এই মূল্য বৃদ্ধি আরো কষ্টকর হয়ে উঠবে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধের জেরে বিশ্ব বাজারে অস্থিরতা বাড়লেও বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ।
জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে নানামুখী উদ্যোগের পরেও বিশ্ববাজারে মূল্য আরেক দফা বেড়েছে। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্য সাত বছরের মধ্যে এখন সবচেয়ে বেশি। বুধবার ব্যারেলপ্রতি জ্বালানি তেলের মূল্য হয়েছিল ৯০ মার্কিন ডলার।