জয়ী

শিবপুর উপজেলা নির্বাচনে এমপির স্ত্রী বিজয়ী

শিবপুর উপজেলা নির্বাচনে এমপির স্ত্রী বিজয়ী

নরসিংদী শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৪৭ হাজার ৭৮৬ ভোট পেয়ে কাপ-পিরিচ প্রতীকের ফেরদৌসী ইসলাম বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের আরিফ উল ইসলাম মৃধা পেয়েছেন ৪৩ হাজার ৭৯ ভোট। 

দিনাজপুরের ৪ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী যারা

দিনাজপুরের ৪ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী যারা

উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে দিনাজপুরের বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ ও কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে ফলাফল পাওয়া গেছে। 

রাজশাহীর তিনটি উপজেলায় বিজয়ী যারা

রাজশাহীর তিনটি উপজেলায় বিজয়ী যারা

দ্বিতীয় ধাপে রাজশাহীর তিনটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় রাজশাহীর এ তিন উপজেলার নির্বাচন শেষ হয়। নির্বারিত সময় মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়, বিরতিহীন ভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে রাতেই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। ফলাফলে বাগমারায় জাকিরুল ইসলাম সান্টু, দুর্গাপুরে শরিফুজ্জামান শরীফ ও পুঠিয়ায় আব্দুস সামাদ বিজয়ী হয়েছেন।

সাতক্ষীরার ৩ উপজেলায় বিজয়ী যারা

সাতক্ষীরার ৩ উপজেলায় বিজয়ী যারা

সাতক্ষীরার তালা উপজেলা, আশাশুনি উপজেলা ও দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যথাক্রমে ঘোষ সনদ কুমার, এবিএম মোস্তাকিম ও আলফের দাউস আলফা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নাটোরে বিজয়ী প্রার্থীর সমর্থককে মারধর, পরাজিত প্রার্থী গ্রেফতার

নাটোরে বিজয়ী প্রার্থীর সমর্থককে মারধর, পরাজিত প্রার্থী গ্রেফতার

নাটোর সদর উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজয়ী প্রার্থী শরিফুল ইসলাম রমজানের সমর্থককে তুলে নিয়ে মারধরের অভিযোগে করা মামলায় পরাজিত প্রার্থী জামিল হোসেন মিলনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম মিলনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জের দুই উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী যারা

গোপালগঞ্জের দুই উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী যারা

গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলার মধ্যে প্রথম ধাপে বুধবার তিনটি  উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কোটালীপাড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিমল কৃষ্ণ বিশ্বাস (দোয়াত-কলম) ৪০ হাজার ২৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটততম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান হাওলাদার (চিংড়ি প্রতীক) পেয়েছেন ৩৯ হাজার ২৮২ ভোট।