রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে বালে জানিয়েছেন আবহাওয়া অফিস।সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
ঝড়
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ বিকেলের মধ্যে শক্তি হারাতে পারে। বর্তমানে এটি ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র প্রদেশের কাছাকাছি অবস্থান করছে। আগামীকালের মধ্যে ‘অশনি’ আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরো সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।
দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় যে লঘুচাপ সৃষ্টি হয়েছে তা ঘূর্ণিঝড় অশনিতে রূপ নেয়ার পর ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে পারে।
বাংলাদেশে এপ্রিল-মে মাসে হঠাৎ কালবৈশাখী ঝড় হয় দেশের নানা জায়গায়। আবার মাঝে মধ্যে শোনা যায় টর্নেডোর কথাও।তবে বৈশাখ জ্যৈষ্ঠের গরমের সময় কালবৈশাখী বলতে গেলে প্রায় রুটিন হলেও টর্নেডো ঠিক নিয়মিত হয় না।
সুনামগঞ্জের দিরাই ও জামালগঞ্জে কালবৈশাখী ঝড়ে দু’জন নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে হতাহতের এ ঘটনা ঘটে।
মালিক নামের শক্তিশালী ঝড় যুক্তরাজ্য, ডেনমার্ক, পোল্যান্ড ও জার্মানিতে আছড়ে পড়েছে। এর ফলে কয়েক হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। উপকূলীয় জলোচ্ছ্বাস আর বন্যার কারণে বন্ধ রয়েছে সেতু।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুলে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় ও তুষারপাতে হাজার হাজার বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল জুড়ে গত চার বছরের মধ্যে এই প্রথম ভয়ঙ্কর এক তুষারঝড় মোকাবেলা করতে দেশটি প্রস্তুতি নিচ্ছে।ঝড়ের পূর্বাভাসে বলা হচ্ছে এটি ক্যারোলাইনা থেকে মেইন অঙ্গরাজ্য পর্যন্ত বিস্তৃত হতে পারে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ ৮০০ কিলোমিটারের বেশি দূরে থাকলেও এর অগ্রবর্তী অংশের প্রভাব পড়েছে বাংলাদেশে । ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। দেশের বিভিন্ন জায়াগায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এমন অবস্থায় সতর্কসংকেত বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর।