ঝিনাইদহের শৈলকূপার শেখপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই কিশোর আহত হয়।
ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধারকৃত ১৬টি ককটেল ধ্বংস করেছে বোমা ডিসপোজাল ইউনিট
ঝিনাইদহের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। রবিবার রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামী রবি পদ্মকর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কালা গ্রামের মৃত সাত্তার মোল্লার ছেলে।
ঝিনাইদহের মহেশপুরে সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কোটচাদপুর-জীবননগর সড়কের কাটাখালি পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ শহরের হামদহ বাসস্ট্যান্ডে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কোদালিয়া নদীতে অজ্ঞাত লাশ ভাসতে দেখা গেছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুর থেকে উপজেলার মাটিলা সীমান্তের ভারতীয় অংশে লাশটি ভাসতে দেখা যায়। লাশটি দেখার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঝিনাইদহের হরিনাকুন্ডু থেকে নিখোঁজের ৩ দিন পর জরিনা খাতুন (৫৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার হরিয়ারঘাট গ্রামের মাঠ থেকে নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঝিনাইদহের চাঞ্চল্যকর ব্যবসায়ী বরুণ কুমার ঘোষ হত্যা মামলার মূল আসামি তন্ময় ঘোষকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আত্মসমর্পণ করেন আসামি তন্ময় ঘোষ।
ঝিনাইদহে দ্রুতগামী পিকআপভ্যানের ধাক্কায় আবুবকর কল্লোল (৩০) নামে একজন শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধু চালক নিহত হয়েছেন।